1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৪৬ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

লাকসাম উপজেলা পরিষদের মাসিক সভা

  • প্রকাশকালঃ বুধবার, ২৫ জানুয়ারি, ২০২৩
  • ২৭১ জন পড়েছেন
নিজস্ব প্রতিবেদক:
লাকসাম উপজেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ জানুয়ারি) উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ অংশগ্রহণ করেন।

লাকসাম উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মোঃ ইউনুছ ভুঁইয়ার সভাপতিত্বে ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজা মতিনের পরিচালনায় সভায় ইউনিয়ন চেয়ারম্যান ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ তাদের কার্যক্রম তুলে ধরেন। এ সময় বিভিন্ন সমস্যা ও সমাধান বিষয়ে পর্যালোচনা করা হয়।

সভায় বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মহব্বত আলী, মহিলা ভাইস চেয়ারম্যান পড়শী সাহা, ইউপি চেয়ারম্যান আবদুর রশিদ সওদাগর, আবদুল আউয়াল, আলী আহমদ, ইমাম হোসেন, নজরুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: একেএম রকিবুল হাসান, কৃষি কর্মকর্তা সৈয়দ শাহিনুর ইসলাম, স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা নাজিয়া বিনতে আলম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা প্রসাদ কুমার ভাওয়াল, সমাজ সেবা কর্মকর্তা উপন্যাস চন্দ্র দাস, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাজহারুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা মানসী পাল, লাকসাম রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) জসিম উদ্দিন খন্দকার, বিএডিসির উপ-সহকারী প্রকৌশলী (সেচ) মোঃ বেলাল হোসেন প্রমুখ। এ সময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রতারক চক্র কর্তৃক বিভিন্ন ভাতাভোগীদের টাকা হাতিয়ে নেয়ার বিষয় সভায় তুলে ধরেন, সমাজ সেবা কর্মকর্তা। এ বিষয়ে সকলকে সচেতন হওয়ার আহ্বান জানান কর্মকর্তাবৃন্দ। এছাড়াও জনসাধারণকে টিকা গ্রহণে আগ্রহী করা, কিশোর অপরাধীদের দমনসহ নানা বিষয়ে আলোচনা হয়।

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম