1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

রেকর্ড করলেন হিরো আলম

  • প্রকাশকালঃ বুধবার, ১ ফেব্রুয়ারি, ২০২৩
  • ৩৪৮ জন পড়েছেন

নকশী বার্তা ডেস্ক : 

সাম্প্রতিক সময়ে অনলাইন কিংবা অফলাইন- সর্বত্র আলোচিত নাম হিরো আলম। বগুড়ার এই বাসিন্দার পুরো নাম আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম। এক সময় এলাকায় ডিশ ব্যবসা করতেন। এরপর ইউটিউবের মাধ্যমে আস্তে আস্তে মানুষের মাঝে পরিচিতি লাভ করেন। ২০১৮ সালে অংশ নিয়েছিলেন সংসদ নির্বাচনেও। আর এই মুহূর্তে তিনি দুই-‍দুটি আসন থেকে উপনির্বাচন করছেন।

নন্দীগ্রাম-কাহালু উপজেলা নিয়ে গঠিত বগুড়া-৪ এবং সদর উপজেলা তথা বগুড়া-৬ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে উপনির্বাচনে অংশ নিচ্ছেন হিরো আলম। মূলত এর মাধ্যমেই তিনি রেকর্ড গড়েছেন। অর্থাৎ বগুড়া তো বটেই, সারা দেশে এর আগে কেউ দুটি আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করেননি। বিএনপি ও আওয়ামী লীগের মতো বড় দলের প্রার্থীরা এর আগে একাধিক আসনে প্রতিদন্দ্বিতা করেছেন; কিন্তু স্বতন্ত্র হিসেবে একই ব্যক্তির দুই আসনে প্রার্থী হওয়ার ঘটনা এই প্রথম।

প্রসঙ্গত, চলমান একাদশ সংসদ থেকে গত বছরের ১০ ডিসেম্বরে পদত্যাগের ঘোষণা দেন বিএনপি দলীয় এমপিরা। এতে বগুড়ার উল্লিখিত দুটি আসন শূন্য হয়ে পড়ে। শূন্য আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণার পর থেকেই নির্বাচনী কর্মকাণ্ডে নেমে পড়েন হিরো আলম। প্রথমে জাতীয় পার্টি থেকে মনোনয়ন নেওয়ার চেষ্টা করেও ব্যর্থ হন। এরপর ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থী হওয়ার চেষ্টা করেন; কিন্তু আওয়ামী লীগ মনোনয়ন না দেওয়ায় স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার ঘোষণা দেন তিনি।

কিন্তু বাদসাধে বগুড়া রিটার্নিং অফিসারের কার্যালয়। হিরো আলম নিবাচন অফিস ঘোষিত সময়সূচি অনুযায়ী দুই আসনে মনোনয়নপত্র জমা দিলেও যাচাই-বাছাইয়ে তা বাতিল করেন রিটার্নিং অফিসার। জেলা নির্বাচন অফিসের সিদ্ধান্ত বহাল রাখে জাতীয় নির্বাচন কমিশন। অবশেষে উচ্চ আদালতে আপিল করে দুই আসনেই মনোনয়ন ফিরে পান হিরো আলম। এরপর শুরু করেন নির্বাচনী প্রচার।

সরকারদলীয় প্রার্থীসহ বগুড়া-৬ আসনে হিরো আলমের প্রতিদ্বন্দ্বী ১০ জন। অরপদিকে বগুড়া-৪ আসনে মহাজোটের জাসদ প্রার্থীসহ রয়েছেন ৮ জন। এর আগে ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নিবার্চনে বগুড়া-৪ আসনে নির্বাচন করে হেরে যান হিরো আলম।

সূত্র : দৈনিক যুগান্তর। 

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম