1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

লাকসামে দৈনিক যুগান্তরের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

  • প্রকাশকালঃ রবিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৩
  • ৪১৫ জন পড়েছেন

ছবিঃ কুমিল্লার লাকসাম উপজেলায় স্বজন সমাবেশের আয়োজনে কেক কাটা ও আলোচনা সভা।


নিজস্ব প্রতিনিধি : 
কুমিল্লার লাকসামে দৈনিক যুগান্তরের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। রবিবার (৫ফেব্রুয়ারী) দুপুরে লাকসাম মডেল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের হল রুমে দৈনিক যুগান্তরের দুই যুগে পদার্পণ উপলক্ষে দোয়া, আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়।
লাকসাম উপজেলা যুগান্তর স্বজন সমাবেশের আয়োজিত অনুষ্ঠানে আলোচনা সভায় বক্তারা বলেন, যুগান্তর পত্রিকাটির অসংখ্য পাঠক রয়েছে এবং অত্যন্ত ভালো মানের এবং সাহসী সংবাদ প্রকাশ করায় দিন দিন এর প্রচার বৃদ্ধি পাচ্ছে। যুগান্তর অন্যায়ের সঙ্গে কখনই আপস করেনি। সত্যের মুখোমুখি হয়েছে প্রতিদিন। যুগান্তর সবসময় আপসহীনভাবে পথ চলবে।
দৈনিক যুগান্তরের কুমিল্লা ব্যুরো প্রধান তাবারক উল্লাহ কায়েসের সভাপতিত্বে ও লাকসাম স্বজন সমাবেশর সদস্য মাহমুদুল হাসান নাছিমের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন, পৌর মেয়র অধ্যাপক আবুল খায়ের, কাউন্সিলর গোলাম রাব্বানী, আওয়ামী লীগের নেতা আবদুর রব, মজিব উল্লাহ তরু, লাকসাম পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রসরাজ দাস, দৈনিক কালের কন্ঠ লাকসাম প্রতিনিধি মজিবুর রহমান দুলাল, দৈনিক পরিবর্তন সংবাদের লাকসাম প্রতিনিধি মশিউর রহমান সেলিম, ডিবিসি নিউজ এর কুমিল্লা জেলা প্রতিনিধি নাছির উদ্দীন চৌধুরী, দৈনিক নয়া দিগন্ত লাকসাম প্রতিনিধি মিজানুর রহমান, দৈনিক বাংলার কাগজের লাকসাম প্রতিনিধি শহিদুল ইসলাম শাহীন, দৈনিক স্বদেশে প্রতিদিন প্রতিনিধি চন্দন সাহ, সাপ্তাহিক নকশী বার্তার নির্বাহী সম্পাদক মোজাম্মেল হক আলম, দৈনিক খবরপত্র প্রতিনিধি তমিজ উদ্দিন চুন্নু, দৈনিক যুগান্তর লাকসাম প্রতিনিধি এম. এ মান্নান, দৈনিক মুক্তির লড়াই প্রতিনিধি মাসুদ পারভেজ রনি, দৈনিক মানবকন্ঠ প্রতিনিধি আবদুর রশিদ, দৈনিক সমাচার প্রতিনিধি রবিউল হোসেন সবুজ, দৈনিক আশ্রয় প্রতিদিন প্রতিনিধি কামরুজ্জামান ভুইয়া, দৈনিক আজকের জীবন প্রতিনিধি নাজমুল হাসান, সাপ্তাহিক আলোর দিশারি প্রতিনিধি নাজমুল হোসেন, লাকসাম উপজেলার স্বজন সমাবেশর সভাপতি ইসরাত জাহান আরজু, সাধারন সম্পাদক লোকমান হোসেন শিশির প্রমুখ।

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম