1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

লাকসামে এসি সার্ভিস “হ্যালো ট্রাভেলস” উদ্বোধন

  • প্রকাশকালঃ মঙ্গলবার, ১৮ এপ্রিল, ২০২৩
  • ৫৮৭ জন পড়েছেন

মোজাম্মেল হক আলম :

লাকসাম থেকে ঢাকা (মতিঝিল, আরামবাগ) এসি বাস সার্ভিস উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১৮ এপ্রিল) মিলাদ ও বিশেষ মোনাজাতের মধ্যদিয়ে হ্যালো ট্রাভেলস প্রাইভেট লিমিটেড’র এ বাস সার্ভিস চালু করা হয়। হ্যালো ট্রাভেলস প্রাইভেট লিমিটেড’র চেয়ারম্যান মহব্বত আলীর সভাপতিত্বে দক্ষিণ বাইপাস কার্যালয়ে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, লাকসাম উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মোঃ ইউনুছ ভুঁইয়া ও হ্যালো ট্রাভেলস প্রাইভেট লিমিটেড’র ব্যবস্থাপনা পরিচালক রায়হান জামিল রিপন।
হ্যালো ট্রাভেলস’র পরিচালক ও তিশা ট্রান্সপোর্টের জিএম জাহাঙ্গীর আলমের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, লাকসাম পৌর মেয়র অধ্যাপক মোঃ আবুল খায়ের, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজা মতিন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোঃ রফিকুল ইসলাম হিরা, লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল্লাহ আল মাহফুজ, যমুনা ব্যাংকের ম্যানেজার মোহাম্মদ আলীম উল্লাহ প্রমুখ।

এ সময় আরও উপস্থিত ছিলেন, পৌর কাউন্সিলর মোহাম্মদ উল্লাহ, অ্যাডভোকেট মাসুদ হাসান, আব্দুল আজিজ, মুনসুর আহমেদ, আবু ছায়েদ বাচ্চু, গোলাম রাব্বানী, ইউপি চেয়ারম্যান মোঃ ওমর ফারুক, নিজাম উদ্দিন শামীম, আব্দুল আউয়াল, সাহিদুল ইসলাম শাহিন, আবদুর রশিদ শওদাগর, ইমাম হোসেন, নজরুল ইসলাম মজুমদার, তিশা ট্রান্সপোর্টের মালিক মঈনুল হক মজুমদার মিঠু, গোলাম কিবরিয়া সুমন, শাহ আলম, হারুনুর রশিদ, লিয়াকত আলী, মোহাম্মদ টিটু, পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি জামাল হোসেন, সাধারণ সম্পাদক মোতালেব হোসেন খান, কার্যকরী সভাপতি আনোয়ার হোসেনসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।

হ্যালো ট্রাভেলস’র প্রাইভেট লিমিটেড’র চেয়ারম্যান মহব্বত আলী জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত ‘স্মার্ট বাংলাদেশ’ গড়ার প্রত্যয়ে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোঃ তাজুল ইসলামের অনুপ্রেরণায় আমরা লাকসামবাসীকে ঢাকা যাতায়াতে অত্যাধুনিক সেবা প্রদানের লক্ষ্যে শীতাতপ নিয়ন্ত্রিত বাস সার্ভিস চালু করেছি। লাকসামের মানুষ সৌখিন। তাদের রুচি উন্নত। মাত্র সাড়ে তিনশ’ টাকায় যাত্রীরা ঢাকা-লাকসাম যাতায়াত করতে পারবেন। আগে কুমিল্লা গিয়ে এ এলাকার লোকজন এসি বাসে ঢাকা যাতায়াত করতেন। এখন লাকসামে হাতের নাগালে এসি বাস সার্ভিসে অনায়াসে যাতায়াতের সুযোগ করে দিতে পেরে আমরাও আনন্দিত।

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম