লাকসাম প্রতিনিধি:
বিশ্ব দুগ্ধ দিবস উপলক্ষে ‘‘টেকসই দুগ্ধ শিল্প, সুস্থ্য মানুষ, সহজ পৃথিবী’’ এই স্লোগানে লাকসাম পৈশাগী ডিডিএম বিদ্যানিকেতন স্কুলের সকল ক্ষুদে ছাত্র-ছাত্রীদের মাঝে বৃহস্পতিবার পুষ্টিকর গরুর দুধ খাওয়ানো হয়।
এসময় প্রতিটি শিক্ষার্থীদের মাঝে একটি করে গেঞ্জি বিতরণ করা হয়।
উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে প্রানি সম্পদ কর্মকর্তা ডাঃ এ. কে. এম রকিবুল হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা প্রাণি সম্পদ ভারপ্রাপ্ত কর্মকর্তা ডাঃ চন্দন কুমার পোদ্দার।
এসময় উপস্থিত ছিলেন, ইউপি সদস্য আব্দুল মান্নান, উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের সকল কর্মকর্তাবৃন্দ।
Leave a Reply