1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

লাকসামে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু 

  • প্রকাশকালঃ মঙ্গলবার, ১ আগস্ট, ২০২৩
  • ৫৫০ জন পড়েছেন

নিজস্ব প্রতিনিধি :

কুমিল্লার লাকসাম পূর্ব ইউনিয়ন পরিষদ ৮নং ওয়ার্ডের পৈশাগী গ্রামের সহিদুল ইসলামের দুই মেয়ে পানিতে ডুবে মৃত্যু বরন করেন। ১আগস্ট ( মঙ্গলবার) দুপুরে বাড়ির পাশে পুকুর পাড়ে খেলা শেষে গোসল করতে নামলে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। মৃত নাবিলা আক্তার (১৪) ষষ্ঠ  ও উম্মে হাফসা মিলি (৯) নরসিংদী সরকারি বালিকা বিদ্যালয়ে চতুর্থ শ্রেণির শিক্ষার্থী। তারা দুইজন আপন বোন।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘ সময় নাবিলা ও মিলিকে না দেখায় পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করে। একপর্যায়ে পুকুরে ভাসমান অবস্থায় তাদের দেখতে পেয়ে বাড়ির লোকজন উদ্ধার করে লাকসামে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের দুজনকে মৃত ঘোষণা করেন।

স্বজনরা জানান, সহিদুল ইসলাম তার ব্যাবসার সুবাদে নরসিংদী শহরে দুই মেয়ে ও স্ত্রীকে নিয়ে ভাড়া বাসায় বসবাস করতেন। কোরবানির ঈদে তারা স্ব পরিবারে গ্রামের বাড়িতে আসেন। ওইদিন দুপুরের দিকে বাড়িতে কাজ করছিলেন পরিবারের লোকজন। পাশেই খেলছিল দুইবোন। একপর্যায়ে উঠানে তাদের না দেখে শুরু হয় খোঁজাখুঁজি। কিছুক্ষণ পর তাদের বাড়ির পাশের পুকুরে দুই বনকে ভাসতে দেখেন।

এ বিষয়ে লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল্লাহ আল মাফুজ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাটি মর্মান্তিক তবে পরিবারের পক্ষের কোন অভিযোগ নেই।

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম