1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৪৩ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

কুমিল্লার বাজারে মৌসুমি ফলের সমারহ

  • প্রকাশকালঃ বুধবার, ৩ জুন, ২০২০
  • ৬৮৭ জন পড়েছেন

কুমিল্লা প্রতিনিধি : প্রকৃতির পালাবদলে ঘুরে এসেছে মধুমাস জ্যৈষ্ঠ। প্রতি বছরের মতো এবারও গ্রীষ্মকালীন ফলের সমারোহ দেখা যাচ্ছে কুমিল্লা নগরের বিভিন্ন বাজারে। লিচু, কাঁঠাল, আম, তালের শ্বাস, আনারস, বেল, বাঙ্গি, তরমুজের মতো ফলের গন্ধে একাকার প্রতিটি বাজার। অবশ্য, করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকির কারণে ক্রেতা কম। প্রত্যাশা অনুযায়ী দাম না পেয়ে বিক্রেতারা কিছুটা হতাশ।
নগরের রাজগঞ্জ বাজারে গিয়ে দেখা গেছে, নানা ধরনের ফলের সমারোহ। এসেছে ভারত সীমান্ত এলাকার পাহাড়ি কাঁঠাল ও আনারস। সাইকেলে করে সেগুলো এই বাজারে এনেছেন সীমান্ত এলাকার মৌসুমি ফল ব্যবসায়ীরা। কাঁঠালের দাম গতবারের চেয়ে এবার কিছুটা কম। আগে ছোট আকারের কাঁঠাল বিক্রি হতো ৬০-৭০ টাকায়। এবার তার চেয়ে ১০ টাকার মতো কম। মাঝারি আকারের কাঁঠালের দাম ৯০ টাকা। বড় আকারের কাঁঠালের দাম ১০০ বা তার বেশি। আনারসের হালি ১২০ টাকা। বেলের হালি ২০০ টাকা। তালের শ্বাস বিক্রি হচ্ছে প্রতিটি ২০ টাকা করে। নগরের রাণীর বাজার, নিউ মার্কেট, কুমিল্লা জেলখানা সড়ক এলাকাতেও বসেছে ফলের পসরা।
নগরের কান্দিরপাড় মোড়ে টসটসে লিচু বিক্রি হচ্ছে। ১০০টি লিচুর দাম ২০০-২৫০ টাকা। পাকা আমের কেজি ১২০ থেকে ১৫০ টাকা। কালো রঙের তরমুজ ১৫০ টাকা, বাঙ্গি ৫০-১৫০ টাকা। নগরের ঝাউতলা এলাকার বাসিন্দা অহিদুজ্জামান বলেন, ‘বড় আকারের লিচু এখনো বাজারে ওঠেনি। এখন যে লিচু উঠছে তার দাম বেশি, টকও বেশি।’
কুমিল্লার আদর্শ সদর উপজেলার গোলাবাড়ি থেকে সাইকেলে কাঁঠাল নিয়ে রাজগঞ্জ বাজারে এসেছিলেন আবদুল আলিম (৫৬)। তিনি বলেন, কাঁঠাল নিয়ে আসতে হলে পথে বিভিন্ন জায়গায় টাকা দিতে হয়। ফলে দাম বেশি পড়ে যায়। কিন্তু শহরে এসে দেখছেন, ক্রেতার সংখ্যা কম। তাই কাঁঠালের দামও কম। ফলে গতবারের তুলনায় তেমন লাভ করতে পারছেন না তিনি।
কুমিল্লা মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ মোসলেহ উদ্দিন আহমেদ বলেন, গ্রীষ্ম মৌসুমে নানা ধরনের দেশীয় ফল বাজারে এসেছে। এগুলো শরীরের জন্য খুবই উপকারী। এখন করোনাভাইরাসের প্রাদুর্ভাব চলছে। ভাইরাস মোকাবিলায় শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর দরকার। এই সময়ে দেশি ফল খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে। ভিটামিন সি এর চাহিদা পূরণ হবে।

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম