1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৪৩ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

লাকসাম ফেয়ার হেলথ হসপিটালের ১৭ তম বার্ষিকী উদযাপন 

  • প্রকাশকালঃ বুধবার, ১৫ নভেম্বর, ২০২৩
  • ৩৭৫ জন পড়েছেন
মোজাম্মেল হক আলম :


লাকসাম ফেয়ার হেলথ হসপিটাল (শান্তা হসপিটাল) ১৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেছে। এ উপলক্ষে ১৫ নভেম্বর বুধবার সকালে লাকসাম ফেয়ার হেলথ হসপিটালের ইউনিট-২ এর হল রুমে দোয়া-মিলাদ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
প্রতিষ্ঠানের ভাইস চেয়ারম্যান মীর মোঃ আবু বাকারের সভাপতিত্বে দোয়া মিলাদ ও আলোচনা সভায় বক্তব্য রাখেন, যমুনা ব্যাংক লাকসাম শাখার ম্যানেজার আলীম উল্লাহ, প্রতিষ্ঠানের চেয়ারম্যান সেলিম মীর, পরিচালক রমিজ উদ্দিন, রাজীব সাহা, মীর শাহ ইমরান নোমান, রমজান আলী রঞ্জু, সাংবাদিক নূর উদ্দিন জালাল আজাদ প্রমুখ।
দোয়া মিলাদ ও আলোচনা সভায় পরিচালকবৃন্দরা বলেন, লাকসাম ফেয়ার হেলথ হসপিটাল একটি সেবামূলক প্রতিষ্ঠান। হাসপাতালের প্রতিষ্ঠাকাল থেকে শুরু করে আজ পর্যন্ত যাঁরা অক্লান্ত পরিশ্রম করে এই প্রতিষ্ঠানকে একটু একটু করে সামনে এগিয়ে নিয়েছেন তাঁদের সকলের প্রতি কৃতজ্ঞতা। সকলের  সহযোগীতা ও অনুপ্রেরণা এত লম্বা পথ পাড়ি দিতে আমাদের সাহস জুগিয়েছে।
এসময় হসপিটালের উত্তরোত্তর সাফল্য কামনা করে প্রতিষ্ঠানটি যেন বিগত দিনের ন্যায় আগামীতেও সামনে এগিয়ে যেতে পারে এবং আরও বড় পরিসরে ভবিষ্যতে সেবাদান কার্যক্রম চালিয়ে যেতে পারে সেই দোয়া ও সহযোগিতা কামনা করেন তারা।
আয়োজিত অনুষ্ঠানে দোয়া মিলাদ পরিচালনা করেন, হাফেজ মোঃ আবু তাহের। পরে অতিথি আপ্যায়নের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত ঘোষণা করা হয়।

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম