1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

চৌদ্দগ্রামে দৈনিক ইত্তেফাকের ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

  • প্রকাশকালঃ রবিবার, ২৪ ডিসেম্বর, ২০২৩
  • ৪১৬ জন পড়েছেন

চৌদ্দগ্রাম (কুমিল্লা) সংবাদদাতা :

কুমিল্লার চৌদ্দগ্রামে উৎসবমুখর পরিবেশে দৈনিক ইত্তেফাকের ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। রোববার দুপুর ১২টায় চৌদ্দগ্রাম বাজারের একটি মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় ইত্তেফাকের চৌদ্দগ্রাম সংবাদদাতা মাহবুবুর রহমান মিয়াজীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পৌরসভার প্যানেল মেয়র সাইফুল ইসলাম পাটোয়ারী।

এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, দৈনিক সমকালের চৌদ্দগ্রাম প্রতিনিধি মজিবুর রহমান বাবলু, চৌদ্দগ্রাম প্রেস ক্লাবের সভাপতি আবদুল জলিল রিপন, সাপ্তাহিক চৌদ্দগ্রাম পত্রিকার নির্বাহী সম্পাদক মোঃ এমদাদ উল্যাহ, দৈনিক কালবেলার চৌদ্দগ্রাম প্রতিনিধি আবু বকর সুজন, দৈনিক দিনকালের চৌদ্দগ্রাম প্রতিনিধি আবদুল মান্নান। দৈনিক যায়যায়দিন প্রতিনিধি বেলাল হোসাইনের পরিচালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, আনন্দ টিভির প্রতিনিধি মিজানুর রহমান মিনু, খবরপত্রের প্রতিনিধি এম এ আলম, কুমিল্লার দর্পন প্রতিনিধি কাজী সেলিম, প্রতিদিনের বাংলাদেশের প্রতিনিধি গোলাম রসুল, ভোরের ডাকের প্রতিনিধি আনিছুর রহমান, ৭১বাংলা টিভির প্রতিনিধি সফিউল আলমসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ১৯৭১-এর মহান মুক্তিযুদ্ধে দৈনিক ইত্তেফাক পত্রিকার রয়েছে গৌরবোজ্জ্বল ইতিহাস। বাংলাদেশের সংবাদপত্রের ইতিহাসে দৈনিক ইত্তেফাক এক উজ্জ্বল নক্ষত্র হিসেবে পাঠকের কাছে সমাদৃত হয়ে আছে। আলোচনা সভার পর ৭১তম প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটা শেষ করে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়েছে।

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম