1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

লাকসাম পৌরসভা ৮নং ওয়ার্ড ছাত্রলীগের খাবার পানি ও সেলাইন বিতরন।

  • প্রকাশকালঃ রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪
  • ৫৫২ জন পড়েছেন

তীব্র তাপদাহ থেকে স্বস্তি দিতে বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করেছে লাকসাম পৌরসভা ৮নং ওয়ার্ড ছাত্রলীগ।

শনিবার (২৭ এপ্রিল) দুপুরে লাকসাম বাইপাস অংশে দায়িত্বরত ট্রাফিক পুলিশ, পরীক্ষার্থী, রিকশাচালক, বাসচালক  ও পথচারীদের থেকে শুরু করে শ্রমজীবী মানুষের মাঝে পানি ও খাবার স্যালাইন বিতরণ করা হয়।

লাকসাম পৌরসভা ৮নং ওয়ার্ড ছাত্রলীগ সভাপতি আব্দুল্লাহ্ আল মামুন বলেন, গত কয়েকদিন থেকেই লাকসাম উপজেলা ও পৌরসভা আওয়ামীলিগের বিভিন্ন অঙ্গ সংগঠনের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ কার্যক্রম চলছে। তীব্র তাপপ্রবাহকে দূর্যোগ হিসেবেই বিবেচনা করে ৮নং ওয়ার্ড ছাত্রলীগ মাঠে কাজ করছি।

আগেও যেমন সব সংকটে, সংগ্রামে ছাত্রলীগের সেচ্ছাসেবকরা ঝাঁপিয়ে পড়েছে, এখনও নিজ উদ্যোগে সাধারণ মানুষের পাশে কিছুটা হলেও প্রশান্তি দেওয়ার চেষ্টা করে আসছি। আগামী যে কয়েকদিন তাপপ্রবাহ চলমান থাকবে সেই পর্যন্ত এ কার্যক্রম চলমান থাকবে।

 

তিনি আরও বলেন, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের মন্ত্রী তাজুল ইসলাম মহোদয়ের নির্দেশনায় আমরা সব সময় প্রস্তুত শিক্ষার্থী ও জনসাধারণের পাশে থাকার জন্য।

এ সময় উপস্থিত ছিলেন লাকসাম পৌরসভা ৮নং ওয়ার্ড কাউন্সিলর দেলোয়ার হোসেন, লাকসাম পৌরসভা ৮নং ওয়ার্ড যুবলীগের সহ-সভাপতি রানা সাহা, লাকসাম পৌরসভা  ছাত্রলীগের যুগ্ন সাধারণ সম্পাদক ফেরদৌস আলম সৌরভ, ৪রং ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাকিব হোসেন রাফি, শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক স্বাধীন শরিফ, উপ শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক ইসরাফিল তুহিন, ৮নং ওয়ার্ড ছাত্রলীগ সহ-সভাপতি জাহিদ আনোয়ার শান্ত, ৮নং ওয়ার্ড ছাত্রলীগ নেতা তারেক, রিশাত খান, আব্দুল কাদের শুভ, নাফিজ, মাহি, রিদন, নাহিম সহ প্রমুখ।

 

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম