মনোয়ারা ফাউন্ডেশনের পক্ষে গাজিমুড়া সঞ্চয় ও খুদ্র ঋণদান সমবায় সমিতির উদ্যোগে লাকসামে প্রায় দুইশত বন্যা কবলিত মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
২৪ আগষ্ট শনিবার সকালে মনোয়ারা ফাউন্ডেশন ও গাজিমুড়া সঞ্চয় ও খুদ্র ঋণদান সমবায় সমিতির কার্যালয়ে প্রতিষ্ঠানের কর্ণধার মোঃ রাসেল আহমেদ পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের বন্যা কবলিত মানুষের মাঝে এসব ত্রাণ সামগ্রী বিতরণ করেন।
ত্রাণ সামগ্রীর মধ্যে ছিলো, চাউল, আলু, ডাল, তেলসহ বিভিন্ন খাদ্যপন্য।
এসময় উপস্থিত ছিলেন, ব্যবসায়ি মোঃ জিল্লুর রহমান ফারুক, ব্যবসায়ি এমরান হোসেন মিলন, আলী হায়দার মামুন, বাবুল মজুমদার, মনির হোসেন, মনোয়ারা ফাউন্ডেশনের কর্ণধার আল আমিন আহমেদ প্রমুখ।
Leave a Reply