1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম আর নেই

  • প্রকাশকালঃ শুক্রবার, ৫ জুন, ২০২০
  • ৫৬৬ জন পড়েছেন

লালমাই প্রতিনিধি : বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম এর ইন্তেকাল। ৭১এর বীর মুক্তিযোদ্ধা, কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার সিরাজুল ইসলাম আজ ভোর ৫:৫৫ মিনিটে নগরীর জাঙ্গালিয়া নিজবাড়ি তে হৃদক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেছেন। ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)

১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধে তিনি অসামান্য অবদান রেখেছিলেন। ২ নং সেক্টরের যুদ্ধকালীন প্লাটুন কমান্ডার হিসেবে নেতৃত্বে দেন। তিনি পাক বাহিনীকে পরাস্ত করার লক্ষে টাইগার বাহিনী গঠন করেন এবং এই বাহিনীর নেতৃত্বে ছিলেন ।

এই জন্য টাইগার সিরাজ নামেও খ্যাত ছিলেন। দেশ প্রেমকে মনে ধারন করে স্বাধীনতার সঠিক ইতিহাস তুলে ধরতে কাজ করেছেন মুক্তিযুদ্ধ জাদুঘর ও মন্ত্রণালয়ের উদ্যোগে প্রদর্শিত ভ্রাম্যমাণ মুক্তিযুদ্ধ জাদুঘর প্রোগ্রামে।
মরহুমের প্রথম জানাজার নামাজ আজ দুপুর ২:৩০ মিনিটে জাংগালিয়া বিদ্যুৎ উন্নয়ন বোর্ড উচ্চ বিদ্যালয় মাঠে এবং দ্বিতীয় জানাজার নামাজ ৩:৩০ মিনিটে দিশাবন্দে রাষ্ট্রীয় মর্যাদা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলামের মৃত্যুতে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এমপি, কুমিল্লা জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার শফিউল আহমেদ বাবুল, কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যান গোলাম সারওয়ার শোক প্রকাশ করেছেন।

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম