1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

ঈদ নাটকে দাপট দেখাবেন নতুন প্রজন্মের তারকারা

  • প্রকাশকালঃ শনিবার, ২৯ মার্চ, ২০২৫
  • ২০১ জন পড়েছেন

নকশী বার্তা ডেস্ক : 

কয়েক বছর আগেও ঈদের নাটকে মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, অপূর্ব, আফরান নিশো, মম, মেহজাবীনদের ব্যস্ততা ছিল। এখনও তারা সমান জনপ্রিয়, তবে নাটকে কম কাজ করছেন। বড় বাজেটের ও ভিন্ন রকম গল্পেই কেবল তাদের পাওয়া যায়। জ্যেষ্ঠ অভিনয়শিল্পীরা কাজ কমিয়ে দেওয়ায় সেই জায়গা নিয়েছেন নতুন প্রজন্মের তারকারা। এর মধ্যে তৌসিফ মাহবুব, তাসনিয়া ফারিণ, জোভান, তানজিন তিশা, তটিনী, ইয়াশ রোহান, খায়রুল বাসার, নাজনিন নিহা, সামিরা মাহি, তানিয়া বৃষ্টি, আইশা খানসহ অনেকে কাজ করছেন। সে হিসেবে বলা চলে, এবারের ঈদে তরুণ তারকাদের দাপট থাকবে বেশি।

ঈদের নাটকে অপূর্ব-মেহজাবীনকে একেবারেই যে দেখা যাবে না তা কিন্তু নয়

টেলিভিশনের পাশাপাশি ইউটিউবের জন্য নাটক বানায় বেশ কয়েকটি প্রযোজনা প্রতিষ্ঠান। গত কয়েক বছরে ঈদ উৎসবে থাকত শতাধিক নাটক। ইউটিউবেও কয়েক শ নাটক প্রচারিত হতো। এবার সেই চিত্র পাল্টে গেছে। একাধিক প্রযোজনা প্রতিষ্ঠান, প্রযোজক, পরিচালকের সঙ্গে কথা বলে জানা গেছে, এবার নাটক অর্ধেকের কম। সার্বিক পরিস্থিতির কারণে অনেক প্রযোজনা প্রতিষ্ঠান নাটক বানানো কমিয়ে দিয়েছেন। অভিনয়শিল্পীরা জানিয়েছেন, গত বছরেও তারা ১৫-২০টি নাটকে অভিনয় করেছেন, সেখানে তারা এবার ৮-১০টি নাটকে অভিনয় করেছেন।

তৌসিফ মাহবুব

তৌসিফ মাহবুব জানালেন, এবার ঈদে তার ৭-৮টি নাটক প্রচারিত হবে। তৌসিফ ছাড়াও এই প্রজন্মের আরও বেশকিছু অভিনয়শিল্পী জানিয়েছেন, রোমান্টিক গল্পের নাটকে তারা বেশি অভিনয় করেছেন। পাশাপাশি পারিবারিক, অ্যাকশন নাটক আছে। ভিন্ন ঘরানার কিছু কাজও আছে। তৌসিফ বললেন, ‘রোমান্টিকের বাইরে এবার অ্যাকশন গল্পের প্রস্তাবও এসেছে। তবে রোমান্টিক ও বিনোদনধর্মী নাটকে বেশি মনোযোগী হয়েছি।’

ঈদে তৌসিফ যে কয়টা নাটকে অভিনয় করেছেন, এর মধ্যে ‘মন দিওয়ানা’য় পরিশ্রম বেশি হয়েছে বলে জানান। নিজের লেখা দুটি নাটক প্রেম ভাই ও প্রহর আসবে এই ঈদে। নাটক দুটি কেমন হয়েছে, দেখতে আগ্রহী তিনি।

তানজিম সাইয়ারা তটিনী

‘মন দিওয়ানা’ নাটকে তৌসিফের সহশিল্পী তানজিম সাইয়ারা তটিনী। বছর তিনেক হয় বিনোদন অঙ্গনে কাজ করছেন তটিনী। টেলিভিশন ও ইউটিউব মিলিয়ে এবারের ঈদে তার অভিনীত নাটকের সংখ্যা ১৩-১৪। এরমধ্যে ভালোবাসা দিবসের জন্য তৈরি নাটকও আছে। পারিবারিক গল্পের নাটক তোমাদের গল্প ও প্রেমের নাটক প্রিয় প্রিয়সিনী নিয়ে বেশ রোমাঞ্চিত। তটিনী বললেন, ‘‘অনেক নাটক আসবে, তবে ঈদের সিনেমা দেখার জন্য মুখিয়ে আছি। ‘মাইশেলফ অ্যালেন স্বপন ২’ দেখতে চাই। নাটকের মধ্যে মেহজাবীন আপুর ‘বেস্ট ফ্রেন্ড২.০’ দেখব।’’

খায়রুল বাসার

ঈদে খায়রুল বাসারের ৯টি নাটক প্রচারিত হবে। এবার পারিবারিক ও রোমান্টিক গল্পের নাটকে কাজ বেশি করেছেন তিনি। বললেন, ‘নানা পটভূমির গল্পই এসেছে, তবে যথাযথ সংলাপের অভাব, গল্পে অসামঞ্জস্য ও বক্তব্যের অস্পষ্টতার কারণে করা হয়নি। আমাদের সামাজিক বাস্তবতা, সীমাবদ্ধতা, অসংগতি প্রকাশ করে, এমন কাজের প্রতি আমার আগ্রহ। তবে এমন গল্প খুব একটা পাওয়া যায়নি। পারিবারিক ও রোমান্টিক কাজের বাইরেও দুটি গল্প আসবে, যেখানে ব্যতিক্রমী চরিত্র পেয়েছি।’

নিজের অভিনীত নাটকের বাইরে ঈদে মুক্তি পাওয়া সব কটি সিনেমা দেখার ইচ্ছা আছে বলে জানালেন খায়রুল বাসার। তিনি বললেন, ‘আমার কাজগুলো দেখি। আমার যতটুকু সুযোগ আসে, সে অনুযায়ী যৌক্তিকভাবে পারফর্ম করার চেষ্টা থাকে। আমি পারলাম কি না, বিচার করতে নিজের সব কাজই দেখি। তবে মুখিয়ে আছি নতুন নির্মাতা ও নতুন সহশিল্পীদের সঙ্গে করা কাজগুলো নিয়ে।’

সামিরা খান মাহি

টেলিভিশন ও ইউটিউব মিলিয়ে সামিরা খান মাহির ৭-৮টি নাটক প্রচারিত হতে পারে। এ–ও জানিয়ে রাখলেন, ভালোবাসা দিবসের জন্য তৈরি কয়েকটি নাটক ঈদে প্রচারিত হতে পারে। মাহি বললেন, ‘এবার যে কয়টা নাটক আসবে, সব কটিই ভিন্ন ভিন্ন ধাঁচের গল্প। পারিবারিক গল্প যেমন আছে, তেমনি রোমান্টিক গল্প আছে, অফট্র্যাকের গল্পও আছে।’ নাটক দেখার ক্ষেত্রে মাহি দেখেন, পরিচালক কে? এবার ঈদেও তা–ই ভেবে রেখেছেন। জানালেন, ভিকি জাহেদ, মিজানুর রহমান আরিয়ান, রাফাত মজুমদারসহ পছন্দের কয়েকজন পরিচালক আছেন, তাদের কাজগুলো ঈদের ছুটিতে দেখবেন। নিজের অভিনীত কাজগুলোও দেখবেন।’

কেয়া পায়েল

এ প্রজন্মের আরেক জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েল জানালেন, বরাবরই বাস্তবধর্মী গল্পে অভিনয় করতে তার ভালো লাগে। এবারের ঈদেও এর ব্যতিক্রম হয়নি। এই ঈদে তার অভিনীত ৫-৬টি নাটক প্রচারিত হবে। তিনি বললেন, ‘সমসাময়িক নানা বিষয় উঠে আসবে যে নাটকে, সেই ধরনের কাজ করতে পছন্দ করি। কারণ, নানা রকম চরিত্রে নিজেকে উপস্থাপন করতে ভালো লাগে। রোমান্টিক কাজের প্রস্তাব এবার বেশি এসেছে।’ কথা প্রসঙ্গে কেয়া পায়েল জানালেন, নিজের কাজের বাইরে অনেকের ভালো ভালো কাজ আসবে, সেসব তিনি দেখবেন। তবে নিজের অভিনীত কাজ আগেভাগে দেখবেন। ঈদের ছুটির সময়টায় এসব কাজই হবে তার সঙ্গী।’

ঈদের ৭ দিনে চ্যানেল নাইনে চরকির ৭ সিনেমা

ফারুকী ও তিশা জুটি, রাজ ও পরীমণি জুটি এবং সিয়াম ও বুবলী জুটি

ঈদ আয়োজনে ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার হতে যাচ্ছে দেশের জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম চরকির ৭টি অরিজিনাল ফিল্মের। চ্যানেল নাইন–এ ঈদের দিন থেকে পরের ছয় দিন রাত ১০টা ৩০ মিনিট থেকে সিনেমাগুলো দেখতে পারবেন দর্শকরা।

খ্যাতিমান নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর প্রথম অভিনীত সিনেমা, সিয়াম–বুবলী জুটির প্রথম কাজ, পরীমণি ও রাজ জুটির একমাত্র কনটেন্ট– সবই থাকছে দর্শকদের জন্য। ঈদের ছুটিতে ঘরে বসে পরিবার, বন্ধু, স্বজনদের নিয়ে টিভি পর্দাতেই দেখে নেয়া যাবে সিনেমাগুলো।

’সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’ ছবির পোস্টার

ঈদের দিন রাত ১০টা ৩০ মিনিটে প্রচার হবে মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত ’সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’। অভিনয় করেছেন মোস্তফা সরয়ার ফারুকী, নুসরাত ইমরোজ তিশা, ইরেশ জাকের, শরাফ আহমেদ জীবন, ডিপজলসহ অনেকে।

’টান’ সিনেমায় সিয়াম ও বুবলী

একই সময়ের ঈদের দ্বিতীয় দিন প্রচার হবে রায়হান রাফি পরিচালিত সিনেমা ’টান’। এ ছবির মাধ্যমে প্রথমবার জুটি বেঁধে কাজ করেন সিয়াম ও বুবলী।

’শুক্লপক্ষ’ সিনেমার পোস্টার

ভিকি জাহেদ পরিচালিত সুনেরাহ বিনতে কামাল, জিয়াউল রোশান, খায়রুল বাসার অভিনীত ’শুক্লপক্ষ’ প্রচার হতে ঈদের তৃতীয় দিন।

’গুণিন’ সিনেমায় শরিফুল রাজ ও পরীমণি

পরীমণি এবং শরিফুল রাজ জুটির প্রথম সিনেমা ’গুণিন’ দর্শকরা দেখতে পারবেন ঈদের চতুর্থ দিন রাত ১০টা ৩০ মিনিটে। এটি পরিচালনা করেছেন গিয়াস উদ্দিন সেলিম।

’দুই দিনের দুনিয়া’র পোস্টার

একই সময়ে ঈদের পঞ্চম দিন প্রচার হবে অনম বিশ্বাস পরিচালিত, চঞ্চল চৌধুরী এবং ফজলুর রহমান বাবু অভিনীত সিনেমা ’দুই দিনের দুনিয়া’।

’পুনর্মিলনে’-এর পোস্টার

ঈদের ষষ্ঠ দিন রাত সাড়ে ১০টায় প্রচার হবে নির্মাতা মিজানুর রহমান আরিয়ানের ’পুনর্মিলনে’। এতে অভিনয় করেছেন সিয়াম আহমেদ, তাসনিয়া ফারিণ।

’ইউটিউমার’-এর পোস্টার

ঈদের সপ্তম দিন রাত সাড়ে ১০টায় প্রচার হবে আদনান আল রাজিব পরিচালিত ’ইউটিউমার’। অভিনয় করেছেন প্রীতম হাসান এবং জিয়াউল হক পলাশ’।

টিভিতে সাধারণত যে ধরণের সিনেমা প্রচার হয়, সেই ধরণ থেকে বের হতেই চ্যানেল নাইন এর এই উদ্যোগ। কর্তৃপক্ষ জানান, দর্শকরা যেন ভিন্ন স্বাদের কনটেন্ট উপভোগ করতে পারেন, সে জন্যই চরকি অরিজিনাল ফিল্ম প্রচারে আগ্রহী হয়েছেন তারা।

ঈদে চ্যানেল নাইনে চরকির ৭ সিনেমার ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার

’সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’, ’টান’, ’শুক্লপক্ষ’, ’গুণিন’, ’দুই দিনের দুনিয়া’, ’পুনর্মিলনে’ এবং ’ইউটিউমার’ সিনেমাগুলো চরকিতে মুক্তি পেয়েছে বিগত বছরগুলোর বিভিন্ন সময়ে। চরকি অ্যাপ ডাউনলোড এ সাবস্ক্রাইব করে এসব সিনেমাসহ দেশি–বিদেশি আরও অনেক কনটেন্ট দেখতে পারবেন আগ্রহীরা।

সূত্র : বার্তা-২৪

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম