1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

চৌদ্দগ্রামে দোকান সিলগালা ও জরিমানা

  • প্রকাশকালঃ মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫
  • ১৭৪ জন পড়েছেন

ছবি- নকশী বার্তা 

চৌদ্দগ্রাম প্রতিনিধি : 

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার চৌদ্দগ্রাম বাজার এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ও ফুটপাথ অবৈধ দখল, খাল নালায় ময়লা আবর্জনা ফেলা, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশনে বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তির বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করেন চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মোঃ জামাল হোসেন। এসময় বিভিন্ন মালামাল জব্দ, প্রতিষ্ঠান সিলগালা ও জরিমানা করা হয়।

জানা যায়, গতকাল (২২জুন) পৌরসভা প্রশাসনের পক্ষ থেকে মৌখিকভাবে খাল নালায় ময়লা আবর্জনা না ফেলতে ভাঙারি দোকান ও ফলের আড়ৎদারকে সতর্ক করা হয়। সরকারি জায়গা থেকে অবৈধ স্থাপনা সরাতে নির্দেশ দেয়া হয়। সোমবার (২৩ জুন) বিকেলে বাজার এলাকায় অভিযান শুরু করে উপজেলা প্রশাসন। এসময় খালে আবর্জনা ফেলা ও সরকারি জায়গায় মালামাল রাখার অপরাধে নতুন সড়কের পাশে খায়ের মার্কেটে দুইটি ভাঙ্গারি দোকান সিলগালা ও বিদ্যুৎ বিচ্ছিন্ন করা হয়। এরপর মহাসড়কের উপর ও ফুটপাথে অবৈধ দোকানের মালামাল জব্দ করা হয়।  আছু শাহ ফকির রোডের মাথায় এক দোকানিকে মোবাইল কোর্টের মাধ্যমে ১ হাজার টাকা জরিমানা করা হয়। একই সড়কের তৃপ্তি হোটেলকে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুতের অপরাধে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী মাজিস্ট্রেট মোঃ জামাল হোসেন বলেন, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে গত একমাস বিভিন্ন খাল ডোবা নালা পরিষ্কার করা হয়। এরপর খাল ডোবা নালার আশপাশের প্রতিষ্ঠান গুলোকে সতর্ক করা হয় ময়লা আবর্জনা না ফেলতে। নির্দেশ অমান্য করে খালে ময়লা ফেলার অপরাধে দুইটি ভাঙারি দোকান সিলগালা ও বিদ্যুৎ বিচ্ছিন্ন করা হয়েছে।  ফুটপাথ দখল করে চলাচলে বিঘ্ন সৃষ্টি করায় একজনকে ১ হাজার এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্ততের অপরাধে ভোক্তা অধিকার আইনে একটি হোটেলকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম