1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

চৌদ্দগ্রামে কর্মরত সাংবাদিকদের সাথে জামায়াতের নায়েবে আমীরের মতবিনিময়

  • প্রকাশকালঃ শনিবার, ১৬ আগস্ট, ২০২৫
  • ২১৬ জন পড়েছেন

ছবি : নকশী বার্তা।

আবদুর রউফ, চৌদ্দগ্রাম : 
জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমীর ও সাবেক এমপি ডাঃ সৈয়দ আবদুল্লাহ মোঃ তাহের বলেছেন, পিআর পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠিত হলে দেশের ৫৪ বছরের নির্বাচনী কলঙ্ক মুক্ত হবে। কারণ, এ দেশে অতীতে যতগুলো নির্বাচন হয়েছে, সব নির্বাচনই বিতর্কিত। পিআর পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠিত হলে আর কোন বিতর্ক থাকবে না। কোন ফ্যাসিবাদের সৃষ্টি হবে না। যদি পিআর পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠিত না হয়, তাহলে আবারও আওয়ামী ফ্যাসিজমের সৃষ্টি হবে। তিনি বিএনপির প্রতি ইঙ্গিত করে বলেন, একটি দল নির্বাচনে বিজয়ী হবে এমনটা মনে করছে। তাদেরকে এ গ্যারান্টি কে দিয়েছে? তারা আওয়ামীলীগ স্টাইলে নির্বাচন করে ক্ষমতায় যেতে চায়, কিন্তু তাদের এ স্বপ্ন জনগণ বাস্তবায়ন হতে দিবে না। সাম্প্রতিক সময়ে নির্বাচন নিয়ে বেসরকারি একটি প্রতিষ্ঠানের জরিপ নিয়ে ডাঃ আব্দুল্লাহ তাহের বলেন, ইতোমধ্যে আপনারা দেখেছেন, পিআর পদ্ধতিতে নির্বাচন এদেশের ৭১ ভাগ মানুষ চায়। শুধু একটি দল পিআর পদ্ধতি চায় না। অপর একটি জরিপের কথা উল্লেখ করে তিনি আরও বলেন, দিন দিন জামায়াতসহ ইসলামী দলগুলোর উপর এ দেশের জনগণের আস্থা বাড়ছে। সেজন্য জরিপে ইতোমধ্যে জামায়াতে ইসলামীসহ সমমনা দলগুলো এগিয়ে যাচ্ছে। আগামী নির্বাচনে জোটগঠনের ইঙ্গিত দিয়ে ডাঃ তাহের বলেন, জামায়াত এখন জনমত জরিপে অনেক এগিয়ে। তার সাথে বিভিন্ন ইসলামিক দল ও এনসিপি এগিয়ে যাচ্ছে। পক্ষান্তরে, অন্য একটি রাজনৈতিক দলের জনপ্রিয়তা কমছে। আমাদের জরিপ যেভাবে এগিয়ে যাচ্ছে, আগামী দিনে আমরা আরও এগিয়ে যাবো।
সংস্কার ও ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে তিনি বলেন, জামায়াত বরাবরই একটি নিরপেক্ষ নির্বাচনের পক্ষে। তবে নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড থাকতে হবে। কিন্তু তার আগে প্রয়োজনীয় সংস্কার ও বিচার কার্যক্রম দৃশ্যমান করে যখনই নির্বাচন দেয় জামায়াতের কোন আপত্তি নেই।
ডাঃ আব্দুল্লাহ তাহের শুক্রবার রাতে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন। উপস্থিত ছিলেন জামায়াতের উপজেলা আমীর মাহফুজুর রহমান, পৌর আমীর মাওলানা ইব্রাহিম, উপজেলা সেক্রেটারী বেলাল হোসাইন, সহকারী সেক্রেটারী আবদুর রহিম, উপজেলা জামায়াত নেতা জয়নাল আবেদীন পাটোয়ারী, কাজী ইয়াছিন ও মাস্টার কামাল উদ্দিন।

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম