1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

মৌলিক সংস্কার শেষে গ্রহণযোগ্য নির্বাচন দিতে হবে- ডা: আবদুল্লাহ তাহের

  • প্রকাশকালঃ শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫
  • ২৫৪ জন পড়েছেন

ছবি নকশী বার্তা। 


আবদুর রউফ, চৌদ্দগ্রাম: 
জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমীর ডা: সৈয়দ আবদুল্লাহ মো: তাহের বলেছেন, জুলাই-আগস্ট আন্দোলনে হাজার হাজার শহীদ হয়েছে। যদি কেউ এটা স্বীকার না করে, তাহলে জাতির সাথে বেঈমানী হবে। ভারত আমাদের উপর দু:শাসন চাপিয়ে দিতে চায়। এটা আমরা কখনো মেনে নিব না।
পিআর পদ্ধতি সম্পর্কে ডা: তাহের বলেন, সারা বিশ্বে পিআর পদ্ধতি জনপ্রিয়। এ পদ্ধতিতে সব ভোট মুল্যায়ন হবে। সুতরাং মৌলিক সংস্কার শেষে গ্রহণযোগ্য নির্বাচন দিতে হবে।
ডা: তাহের শুক্রবার বিকেলে চৌদ্দগ্রাম উপজেলার ঘোলপাশা ইউনিয়নের নারায়নপুর কেন্দ্র নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামায়াতের কুমিল্লা দক্ষিণ আমীর এডভোকেট মু. শাহজাহান, চৌদ্দগ্রাম উপজেলা আমীর মাহফুজুর রহমান, কেরানীগঞ্জ থানা আমীর আবদুর রহিম, সাবেক চেয়ারম্যান মোস্তফা নুরুজ্জামান খোকন।
সমাজসেবক আলহাজ্ব আবদুর রাজ্জাকের সভাপতিত্বে ও ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি আহসান উল্যাহর পরিচালনায় অন্যান্যের উপস্থিত ছিলেন জামায়াতের পৌরসভা আমীর মাওলানা ইব্রাহিম, উপজেলা সেক্রেটারী বেলাল হোসাইন, ঘোলপাশা ইউনিয়ন আমীর আবদুল কাদের, জামায়াতের আশরাফুল ইসলাম ইমরান, মাওলানা খোরশেদ আলম, মাস্টার আবদুল খালেক মজুমদার, মো: মহসিন, এডভোকেট তারেক, মাস্টার রেজাউল করিম, রবিউল হক ভুইয়া, ফয়সাল আহমেদ, মাওলানা আবুল খায়ের, আবদুল লতিফ, মাহবুবুল হক, মুক্তিযোদ্ধা আবুল কাশেম প্রমুখ। এর আগে নেতাকর্মীরা মোটরসাইকেল বহর নিয়ে ডা: তাহেরকে সৈয়দপুর থেকে শোডাউনের মাধ্যমে অনুষ্ঠানস্থলে নিয়ে আসে।

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম