1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

চৌদ্দগ্রামে ১৯ বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর

  • প্রকাশকালঃ বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫
  • ১৯১ জন পড়েছেন

ছবি: নকশী বার্তা। 

আবদুর রউফ, চৌদ্দগ্রাম:

কুমিল্লার চৌদ্দগ্রামের আমানগন্ডা সীমান্তবর্তী এলাকায় শিশুসহ ১৯ জন বাংলাদেশি নাগরিককে বিজিবির কাছে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। হস্তান্তরকৃতদের মধ্যে ৯ জন নারী, ৯ জন পুরুষ ও ১জন শিশু রয়েছে।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুরে তাদের আটক করে আমানগন্ডা বিওপি ক্যাম্পে নিয়ে আসে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

এ বিষয়ে উপজেলার ঘোলপাশা ইউনিয়নের আমানগন্ডা ১০ বিওপি ব্যাটালিয়নের ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার মো. মোস্তফা জানান, আজ দুপুরে ১৯ জনকে সীমান্ত পিলার নং-২১০৪ সংলগ্ন এলাকা দিয়ে পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফ ও বিজিবির ক্যাম্প কমান্ডিং পর্যায়ের অফিসারদের উপস্থিতিতে তাদের হন্তান্তর কাজ সম্পন্ন করা হয়।

জানা গেছে, ভারতের ত্রিপুরা রাজ্যের দক্ষিণ ভবানীপুর নিউনিদিয়া বিএসএফ ক্যাম্পের ক্যাম্প কমান্ডার দীপংকর সাহার নেতৃত্বে বিএসএফ-এর কমান্ডিং পর্যায়ের একটি দল ও বর্ডার গার্ড বাংলাদেশের চৌদ্দগ্রাম উপজেলার আমানগন্ডা বিওপি কমান্ডার মো: মোস্তফার নেতৃত্বে বিজিবি’র কমান্ডিং পর্যায়ের একটি দল পতাকা বৈঠকে অংশ নেয়। এ সময় বিএসএফ বাংলাদেশি ১৯ জন নাগরিককে বিজিবির কাছে হস্তান্তর করে। হস্তান্তরকৃতরা বিভিন্ন সময়ে অবৈধ পথে ভারতে প্রবেশ করার দায়ে দেশটির পুলিশের হাতে গ্রেফতার হয়। অবৈধ অনুপ্রবেশের দায়ে তারা ভারতের বিভিন্ন কারাগারে জেল খেটেছেন বলেও জানা গেছে।

আমানগন্ডা বিওপি’র ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার মো: মোস্তফা আরও জানান, বিএসএফ কর্তৃক হস্তান্তরকৃত বাংলাদেশিদের আটক করা হয়েছে। তাদের ব্যক্তিগত তথ্য, নাম-ঠিকানা যাচাই করা হচ্ছে। যথাযথ প্রক্রিয়া শেষে তাদেরকে চৌদ্দগ্রাম থানায় হস্তান্তর করা হবে।

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম