1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৩১ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

চৌদ্দগ্রামে অস্ত্রসহ স্বেচ্ছাসেবকলীগ নেতা নাছির আটক

  • প্রকাশকালঃ শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫
  • ১৫৫ জন পড়েছেন

ছবি : নকশী বার্তা।

আবদুর রউফ, চৌদ্দগ্রাম : 

কুমিল্লার চৌদ্দগ্রামে অস্ত্রসহ স্বেচ্ছাসেবকলীগ নেতা মোহাম্মদ শামীম প্রকাশ নাছিরকে আটক করেছে সেনাবাহিনী। শুক্রবার গভীর রাতে উপজেলার শুভপুর ইউনিয়নের উনকোট গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। নাছির একই গ্রামের মকবুল আহমেদের ছেলে। শনিবার তথ্যটি নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ।
চৌদ্দগ্রাম সেনা ক্যাম্প সূত্রে জানা গেছে, বিশ্বস্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শুক্রবার গভীর রাতে সেনাবাহিনীর একটি টিম উনকোট এলাকায় অভিযান চালায়। অভিযানের সময় সন্ত্রাসী মোহাম্মদ শামীম প্রকাশ নাছিরকে একটি পিস্তল, ২টি ম্যাগাজিন ও ৬ রাউন্ড গুলিসহ আটক করা হয়। এছাড়া একই এলাকা থেকে সন্দেহভাজন আরেক ব্যক্তির বাসা থেকে ১৭৩ পিছ ইয়াবা ট্যাবলেট ও ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।
চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ বলেন, ‘সেনাবাহিনী অস্ত্রসহ নাছির নামে একজনকে আটক করে থানায় সোপর্দ করেছে। তার বিরুদ্ধে ঢাকার বিভিন্ন থানা ও চৌদ্দগ্রাম থানায় একাধিক মামলা রয়েছে। অস্ত্র উদ্ধারের ঘটনায় মামলা শেষে তাকে আদালতে পাঠানো হবে’।

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম