1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

রাজনৈতিক সহিংসতায় ৪০ দিনে নিহত ১৩ : আসক

  • প্রকাশকালঃ মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১৩১ জন পড়েছেন

ছবি : সংগৃহীত। 

নকশী বার্তা :

চলতি বছরের জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসের প্রথম ১০ দিনে দেশে ১৩৩টি রাজনৈতিক সহিংসতার ঘটনা ঘটেছে। এসব ঘটনায় ১৩ জন নিহত ও এক হাজার ১০৫ জন আহত হয়েছে।

আজ মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় আইন ও সালিশ কেন্দ্র (আসক)।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী আগামী বৃহস্পতিবার জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

নির্বাচনের দিন ঘনিয়ে আসার সাথে সাথে রাজনৈতিক সহিংসতা এবং এই সহিংসতায় হতাহত বৃদ্ধির ক্রমবর্ধমান প্রবণতা অপরিবর্তিত আছে।আসক জানায়, জানুয়ারির প্রথম ১০ দিনে (১-১০ জানুয়ারি) রাজনৈতিক সহিংসতার ৮টি ঘটনা ঘটে। এই ঘটনাগুলোতে মোট ২৬ জন আহত এবং পাঁচজন নিহত হয়। পরবর্তী ১০ দিনে (১১-২০ জানুয়ারি) মোট সহিংসতার ঘটনা ছিল ১৮টি।

এতে আহত হয় ১৭৬ জন এবং নিহত হয় দুজন। জানুয়ারির শেষ ১০ দিনে (২১-৩১ জানুয়ারি) তারিখের মধ্যে মোট সহিংসতার ৪৯টি ঘটনা ঘটে। এতে আহত হয় ৪১৪ জন এবং নিহত হয় চারজন। এ ছাড়া চলতি ফেব্রুয়ারির প্রথম ১০ দিনে (১-১০ ফেব্রুয়ারি) ৫৮টি সহিংসতার ঘটনায় ৪৮৯ জন আহত এবং দুজন নিহত হয়েছেন।
সাংবাদিকদের হয়রানির ক্রমবর্ধমান প্রবণতার কথা উল্লেখ করে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত বছরের ডিসেম্বরে ১১ জন সাংবাদিক তাদের পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে আক্রান্ত হন। চলতি বছরের জানুয়ারিতে এই সংখ্যা ছিল ১৬ জন। আর ফেব্রুয়ারি মাসের প্রথম ১০ দিনে মোট ৪৭ জন সাংবাদিক আক্রান্ত হন। গত ৭ ফেব্রুয়ারি অনলাইন নিউজ পোর্টাল বাংলাদেশ টাইমস পত্রিকার ২১ জন সাংবাদিককে তাদের কর্মস্থল থেকে আটক করে সেনা ক্যাম্পে নিয়ে যাওয়া হয়। প্রায় দুই ঘণ্টা পর তাদের ছেড়ে দেওয়া হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, সামগ্রিক বিশ্লেষণে দেখা যাচ্ছে গত বছরের ডিসেম্বরের তুলনায় চলতি বছরের জানুয়ারিতে রাজনৈতিক সহিংসতার ঘটনা বেশি ঘটেছে। রাজনৈতিক সহিংসতার এই ক্রমবর্ধমান প্রবণতা ফেব্রুয়ারি মাসেও অপরিবর্তিত আছে। এই ঘটনাগুলোতে হতাহতের সংখ্যাও বৃদ্ধি পাচ্ছে। অর্থাৎ, নির্বাচন এগিয়ে আসার সাথে সাথে রাজনীতির মাঠ ক্রমেই সহিংস হয়ে উঠছে। রাজনৈতিক সহিংসতা বৃদ্ধির সাথে সাথে সাংবাদিক আক্রান্তের হারেও বৃদ্ধির প্রবণতা অপরিবর্তিত আছে।

রাজনৈতিক সহিংসতা ও সাংবাদিক হয়রানির ক্রমাগত বৃদ্ধিতে উদ্বেগ জানিয়ে বিজ্ঞপ্তিতে সংশ্লিষ্ট সব পক্ষকে আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকার আহ্বান জানিয়েছে আসক।

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম