1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৩১ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

চৌদ্দগ্রামে মুক্তিযুদ্ধকালিন অবিষ্ফোরিত মর্টার শেল ধ্বংস

  • প্রকাশকালঃ রবিবার, ১৫ মার্চ, ২০২৬
  • ২২৩ জন পড়েছেন

ছবি : নকশী বার্তা।

আবদুর রউফ, চৌদ্দগ্রাম : 
কুমিল্লার চৌদ্দগ্রামে কৃষি জমির মাটি কাটার সময় মুক্তিযুদ্ধকালিন একটি অবিষ্ফোরিত বোমাসদৃশ মর্টার শেল উদ্ধার হয়েছে। রোববার সকালে বোম ডিস্ফোজাল ইউনিট মর্টার শেলটি খালি জমিতে বিস্ফোরণ ঘটিয়ে ধ্বংস করে। তথ্যটি নিশ্চিত করেছেন থানার উপ-পরিদর্শক সানা উল্লাহ।
থানা সূত্রে জানা যায়, শুক্রবার রাতে উজিরপুর ইউনিয়নের জগমোহনপুর মজিদ চেয়ারম্যান বাড়ি সংলগ্ন কৃষি জমিতে কাশিপুর গ্রামের আবদুল লতিফ নামের এক ব্যক্তি মর্টার শেলটি দেখে থানা পুলিশকে সংবাদ দেয়। তাৎক্ষণিক পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বোমা সদৃশ বস্তু দেখতে পেয়ে সেটি কার্টুনে ভর্তি করে উদ্ধার শেষে থানায় নিয়ে আসে। পরে বোম ডিস্ফোজাল ইউনিট ও সিটিটিসিকে খবর দেয়া হয়।

রোববার সকালে ডিএমপির সিটিটিসির পরিদর্শক (নিঃ) মোদাচ্ছের কায়সার, পিপিএম এর নেতৃত্বে ও চৌদ্দগ্রাম মডেল থানার উপ-পরিদর্শক সানা উল্লাহর সার্বিক ব্যবস্থাপনায় বোম ডিস্ফোজাল ইউনিট কালিকাপুর ইউনিয়নের ছুপুয়া এলাকায় খালি জায়গায় মর্টার শেলটি ধ্বংস করা হয়।

বিশেষজ্ঞ টিম জানায়, মর্টার শেলটি বহু পুরাতন হলেও এখনো সক্রিয় রয়েছে। সম্ভবত এটি ১৯৭১ সালের মুক্তিযুদ্ধকালীন সময়ে নিক্ষেপ করা হয়েছিলো।
চৌদ্দগ্রাম মডেল থানার উপ-পরিদর্শক সানা উল্লাহ বলেন, ‘মর্টার শেলটি উদ্ধারের পর উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। রোববার সকালে বোম ডিস্ফোজাল ইউনিট, সিটিটিসি ও ডিএমপির বিশেষজ্ঞ টিম মর্টার শেলটি বিষ্ফোরণ ঘটিয়ে ধ্বংস করে।

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম