1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৩১ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

‎চট্টগ্রাম সিটি কলেজে হামলার প্রতিবাদে চৌদ্দগ্রামে ছাত্রদলের বিক্ষোভ

  • প্রকাশকালঃ বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬
  • ১১০ জন পড়েছেন

আবদুর রউফ, ‎চৌদ্দগ্রাম : 
‎চট্টগ্রাম সিটি কলেজে দেয়াল লিখন নিয়ে শিবির কতৃক ছাত্রদলের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে চৌদ্দগ্রাম পৌরসভা ও উপজেলা ছাত্রদল। বৃহস্পতিবার বিকেলে মিছিলটি ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম বাজার এলাকা পদক্ষীণ করেন। এসময় তারা “গুপ্তের ঠিকানা ক্যাম্পাসে হবেনা, সন্ত্রাসীদের ঠিকানা ক্যাম্পাসে হবেনা” সহ জামাত শিবির বিরোধী বিভিন্ন ধরণের স্লোগান দেয়। মিছিল শেষে বক্তব্য রাখেন, সাবেক পৌরসভা ছাত্রদল সভাপতি অনিক খান, চৌদ্দগ্রাম উপজেলা ছাত্রদল সাধারণ সম্পাদক আবির আব্দুল্লাহ চৌধুরী, পৌরসভা ছাত্রদল সভাপতি শাহরিয়ার জাকির বাঁধন প্রমুখ। আরো উপস্থিত ছিলেন, চৌদ্দগ্রাম পৌরসভা সাধারণ সম্পাদক গাজী রায়হান, উপজেলা ছাত্রদল সহ-সভাপতি আরজু ও সাইফুল ইসলাম রাশেদ, উপজেলা ছাত্রদল দপ্তর সম্পাদক রবিউল হাসান সহ বিভিন্ন ইউনিয়নের ছাত্রদল নেতৃবৃন্দ । মিছিল শেষে নেতাকর্মীরা জামাত শিবির বিরোধী দেয়াল লিখন করেন।
‎

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম