1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৩০ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

লাকসাম পৌরসভার ১শ ৮৭কোটি টাকার বাজেট ঘোষনা

  • প্রকাশকালঃ রবিবার, ২৮ জুন, ২০২০
  • ৫৪৬ জন পড়েছেন

মোজাম্মেল হক আলম :
লাকসাম পৌরসভার ২০২০-২১ অর্থ বছরের ১শত ৮৭ কোটি টাকার বাজেট ঘোষনা করা হয়েছে। রোববার পৌরসভার সভা কক্ষে সংবাদ সম্মেলনে পৌর মেয়র অধ্যাপক আবুল খায়ের এ বাজেট ঘোষনা করেন।
সংবাদ সম্মেলনে পৌর মেয়র বলেন, মোট আয় ধরা হয়েছে ১শত ৮৭ কোটি ৩০ লাখ ৩৮ হাজার ৪৩১ টাকা। ব্যয় ধরা হয়েছে ১শত ৮৫ কোটি ৮৩ লাখ ৩০ হাজার টাকা। বাজেটে রাজস্ব আয় ধরা হয়েছে ২২কোটি ৬৮লাখ ৩৮হাজার ৪৩১ টাকা। রাজস্ব ব্যয় ধরা হয়েছে ২১কোটি ৮২লাখ ১০হাজার টাকা। বাজেটে উন্নয়ন আয় ধরা হয়েছে ১শত ৬৩কোটি টাকা। উন্নয়ন ব্যয় ধরা হয়েছে ১শত ৬২ কোটি ৪১ লাখ ২০ হাজার টাকা।
তিনি বলেন, এবারের বাজেটে করোনা ভাইরাস (কেভিট-১৯) দূর্যোগ প্রতিরোধ, অসহায় ও দুস্থদের সহায়তায় প্রায় আড়াই কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। এ ছাড়াও স্থানীয় সরকার মন্ত্রনালয়ের পাইলট প্রকল্প হিসেবে লাকসাম পৌরসভা দেশের একমাত্র স্মাটসিটি রূপান্তরের জন্য প্রকল্প গ্রহন ও বাস্তবায়নে কার্যক্রম চলমান রয়েছে। এতে প্রতিটি সেক্টরে মহাপরিকল্পনা অনুযায়ী ব্যাপক উন্নয়ন কাজ বাস্তবায়ন সম্ভব হবে।
এ সময় সংবাদ সম্মেলনে বাজেট আলোচনায় অংশ নেন, পৌর কাউন্সিলর প্যানেল মেয়র-১ বাহার উদ্দিন, আবদুল আলিম দিদার, আফতাব উল্লাহ চৌধুরী ঝন্টু, শাহজাহান মজুমদার, গোলাম কিবরিয়া সুমন, মোহাম্মদ উল্লাহ, খলিলুর রহমান, নাসিমা আক্তার, সালমা আক্তার সুমি, মোসফিকা আলম মিতা, পৌর সচিব মোঃ আলা উদ্দিন, হিসাব রক্ষন কর্মকর্তা আকতার হোসেন, প্রধান সহকারী আবুল খায়ের, ক্যাশিয়ার আবুল খায়ের প্রমুখ।

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম