1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

এই শহরে সবই সহজলভ্য

  • প্রকাশকালঃ বুধবার, ১ জুলাই, ২০২০
  • ৬১৬ জন পড়েছেন

স্বাতী সাহা

এই শহরে সবই সহজলভ্য।

এই যে ১টাকায় একটা অপসেট কিনে ফেললাম।

কতো সহজে কলম পাওয়া গেলো।

চিন্তাগুলোও খুব সস্তা, চাইলেই লেখা হয়ে যাবে।

আজকাল তো অন্তমিল রক্ষা না হলেও তা কবিতা।

১৮ টাকায় ১ জিবি,কিংবা ওয়াই-ফাই কানেকশনে

দিন রাত নেটে থাকা যাবে।

এই শহরে কতো সহজে ঋতু বদল হয়;গ্রীষ্ম, বর্ষা, শীত।

এই শহরে রাতের গভীরে দাড়িয়ে তারা গোনা যায়।

এখানে, কতো সহজেই সব শুনে,

না বোঝার ভান করা যায়।

কামনা মেটাতে কারও ঠোঁটে অহরহ চুমু খাওয়া যায়।

এখানে আবার নির্দ্বিধায় সমস্তটা অস্বীকারও করা যায়।

এই শহরে চেনা ভিড়ে কতো সহজে

নিজেকে লুকিয়ে ফেলা যায়।

এখানে ঘড়ির কাটার সাথে সময় শুধু নয়,

বদলায় মন,বদলে যায় মানুষ।

এই শহরে অনেক গুলো রাস্তা আছে।

অনেক অনেক রিকশা আছে,গাড়ি আছে।

এখানে নদী আছে,হাওয়া আছে।

মাথার উপর মস্ত বড় আকাশ আছে।

এই শহরে স্বপ্ন আছে,সুখ আছে।

এই শহরে ভিষণ রকম কষ্ট আছে।

এই শহরে শুধু তুমি নাই।

“তুমি”শব্দটা এই শহরে দুষ্প্রাপ্য,কঠিন বড়।

গোপন অভিমানে চোখের কোণ

লাল করে ফেলতে পারো।

এখানে কাঁদবার জন্য চোখ ই জলের জোগাড় করে।

তবু বলতে হচ্ছে, এই শহরে “তুমি “নেই।

(স্বাতী সাহা, নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়।)

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম