1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৩০ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

রাজমেস্ত্রী হওয়া সেই ফুটবলার আরিফের জীবন বদলে গেল

  • প্রকাশকালঃ মঙ্গলবার, ২১ জুলাই, ২০২০
  • ৫৮৩ জন পড়েছেন
নকশী বার্তা ডেস্ক : দলে গেছে ফুটবলার আরিফ হাওলাদারের জীবন। দুঃখ-দুর্দশায় নিমজ্জিত একটি পরিবারের মুখে আবারো হাসি ফুটেছে। আরিফকে ফুটবলে ফিরিয়েছেন নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি শামীম ওসমান পত্নী সালমা ওসমান লিপি ও সাইফ পাওয়ারটেকের কর্ণধার তরফদার মোহাম্মদ রুহুল আমিন।
২০১৯ সালে আড়াই লাখ টাকা চুক্তিতে বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লীগের দল অগ্রণী ব্যাংকে নাম লেখান আরিফ। কিন্তু করোনা ভাইরাসে লীগ বাতিল হওয়ায় গভীর সংকটে পড়েন এই ফরোয়ার্ড। সংসার টানতে শেষতক দৈনিক মাত্র ৪শ টাকায় যোগালি কাজ শুরু করেন তিনি। পত্রিকায় এ নিয়ে প্রতিবেদন প্রকাশের পর শামীম ওসমান পত্নী সালমা ওসমান লিপি আরিফকে যোগালির কাজ থেকে ফিরিয়ে আনেন। আর্থিক নগদ ৫০ হাজার টাকা সহায়তায় পুনরায় মাঠে ফেরার জন্য সার্বিক ব্যবস্থা গ্রহণ করবেন বলে আশ্বস্ত করেন। আরিফের জন্য সবচেয়ে বড় সুসংবাদ বয়ে আনে সাইফ পাওয়াটেক লিমিটেড।
প্রতিষ্ঠানটি আরিফকে আবারো পেশাদার লীগে খেলার সুযোগ করে দিয়েছে। আরিফের হাতে নগদ ৫০ হাজার টাকা তুলে দিয়ে তাকে চট্টগ্রাম আবাহনীতে নেয়ার কথা বলেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ও বাংলাদেশ জেলা ও বিভাগীয় ফুটবল এসোসিয়েশনের মহাসচিব তরফদার মোহাম্মদ রুহুল আমিন।
আরিফের বিষয়ে নারায়ণগঞ্জ জেলা মহিলা সংস্থার চেয়ারম্যান সালমা ওসমান লিপি বলেন, সংবাদটি আমার নজরে আসার পর সর্বপ্রথম আরিফকে আর্থিক অনুদান দিয়ে রাজমিস্ত্রীর যোগালি কাজ থেকে ফেরানো হয়েছে। এর মধ্যে ওর জন্য একটি টিমের ব্যবস্থা করার চেষ্টা করছিলাম। কিন্তু শুনলাম চট্টগ্রাম আবাহনীতে তাকে সুযোগ করে দেয়া হয়েছে।
তরফদার রুহুল আমীন জানান, আরিফের মত ফুটবলার মাঠ থেকে হারিয়ে গেলে দেশের প্রতিভা হারিয়ে যাবে। আমি ব্যক্তিগত খুব আহত হয়েছি এসব ফুটবলারের দুর্দশার কথা শুনে। আরিফকে চট্টগ্রাম আবাহনীতে নেয়া হয়েছে। দলবদল শুরু হলেই আরিফকে দলে অন্তর্ভুক্ত করা হবে। এছাড়া আরো দুজন খেলোয়াড়কে সাইফ স্পোটিং ক্লাবে অন্তর্ভুক্ত করা হবে।
উল্লেখ্য, অগ্রণী ব্যাংকের আগে ২০১৭-১৮ মৌসুমে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের হয়ে পেশাদার লীগে খেলেন আরিফ। আরামবাগ ও বিজেএমসির হয়েও দেশের ফুটবলের সর্বোচ্চ লীগে খেলেছেন এই ফুটবলার।

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম