1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

ডলফিন নাচছে নীরব সাগরে

  • প্রকাশকালঃ শনিবার, ১৬ মে, ২০২০
  • ৬০৩ জন পড়েছেন

নকশী বার্তা ডেস্ক : উত্তাল সাগরে নাচছে ডলফিন। মহামারী করোনাভাইরাসের কারণে বাংলাদেশসহ পৃথিবীর প্রায় সব দেশে চলছে লকডাউন। বন্ধ রয়েছে সব ধরনের গণপরিবহন। এমনকি সমুদ্রপথে পণ্য পরিবহনও কার্যত বন্ধ। পর্যটন ও বিনোদন কেন্দ্রগুলো জনশূন্য। কক্সবাজার, কুয়াকাটা সমুদ্রসৈকত ভ্রমণেও রয়েছে নিষেধাজ্ঞা। দেশের সমুদ্রপথে টহল দিচ্ছে নৌবাহিনী ও কোস্টগার্ডের টহল বোট, জাহাজ। টহল দিতে গিয়েই দেশ রক্ষায় নিয়োজিত বিভিন্ন বাহিনীর সদস্যরা দেখতে পেয়েছেন বঙ্গোপসাগরের অনেক স্থানে অনাবিল আনন্দে উত্তাল ঢেউয়ে ভেসে নাচছে ডলফিন। এসব ডলফিনের কোনোটি ছোট, কোনোটি বড়। এমন দৃশ্য নজর কাড়ে নৌবাহিনী ও কোস্টগার্ড সদস্যদের। বাংলাদেশ নৌবাহিনীর একজন কর্মকর্তা বঙ্গোপসাগরে ডলফিনের আনন্দনৃত্যের কথা জানিয়েছেন বাংলাদেশ প্রতিদিনকে। বি এন আলী হায়দার নৌজাহাজের কমান্ডার নজরুল ইসলাম বলেছেন, সাগরে টহলের সময় তিনি দেখেছেন যুদ্ধজাহাজটির পাশে একদল ডলফিন নাচছে। কোনোটি ডিগবাজি দিচ্ছে। সাগরে থাকার সময় ডলফিনের নানা ধরনের কসরত দেখতে দেখতে অনেক সময় কেটেছে তাদের। এসব দিনে ঝাঁক ঝাঁক ‘বটলনোজ ডলফিন’ চোখে পড়েছে তাদের। তিনি দেখেছেন ঘণ্টার পর ঘণ্টা ডিগবাজি দিয়ে অগণিত ডলফিন সাঁতার কাটছে জাহাজের পাশে। বিষয়টি নজর কাড়ে তার মতো ওই জাহাজের অনেকেরই। তাদের মধ্যে একজন হুমায়ুন কবির বলেন, ‘প্রথমে অবাক হয়ে তাকিয়ে থেকেছি। কারণ বঙ্গোপসাগরে এমন দৃশ্য খুব বেশি দেখা যায় না। সব ধরনের নৌযান চলা বন্ধ থাকায় এখন এসব ডলফিন চোখে পড়ছে। অনেক সময় ওরা নাচতে নাচতে জাহাজের খুব কাছে চলে আসছিল। দীর্ঘ সমুদ্রবাসে আমরা এক এক সময় মাঝসাগরে জাহাজের গতি কমিয়ে ডলফিনের নাচ উপভোগ করেছি।’

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম