[আবু জাফর শামসুদ্দীনের জন্ম ১৯১১ সালে গাজীপুর জেলার দক্ষিণবাগ গ্রামে। ১৯২৪ সালে স্থানীয় একডালা মাদ্রাসা থেকে জুনিয়র মাদ্রাসা পরীক্ষায় ও ১৯২৯ সালে ঢাকা সরকারি মাদ্রাসা থেকে হাই মাদ্রাসা পরীক্ষায় উত্তীর্ণ হন। কিছুদিন ঢাকা ইন্টারমিডিয়েট কলেজে পড়াশোনার পর কলকাতায় গিয়ে সাংবাদিকতা শুরু করেন।
১৯৩১ সালে সরকারের সেচ বিভাগে কেরানির চাকরিতে যোগ দেন। ১৯৪২ সালে এ চাকরি ছেড়ে নির্মীয়মাণ কটক বিমানবন্দরের তদারকি অফিসে হেড ক্লার্ক হিসেবে যোগ দেন। কিছুদিন পর এ চাকরি ছেড়ে দিয়ে দৈনিক আজাদ-এর সাব-এডিটর হিসেবে যোগ দেন।
Leave a Reply