1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

খিল ভাঙা প্রেমের দুয়ার

  • প্রকাশকালঃ শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২০
  • ৬২০ জন পড়েছেন

আরেফিন শিমুল  :


ভালোবেসে কাঁদি আমি, কাঁদো তুমিও
জানি তোমার সাথে যাপন হবেনা কিছুই
না দিন না রাত…
এক ফাগুনে এক পলাশের সাথে গল্প হবেনা কখনো…
বর্ষার যৌবনে খোলা ছাদে দু’হাত বাড়িয়ে ডাকবো না তোমাকে
ভিজে ভিজে এক সময় কদম শুকোবে
শুকোবে চোখের কোণ।

বুকের ভেতর ভরা শ্রাবণ নিয়েও দিব্যি যাপিত জীবনের সাথে সমঝোতা…
তাই বেশ ফর্মাল হয়েছি…
কেমন আছি, কেমন কাটছে দিনকাল
এরই মাঝে রাগ বিরাগের কথাও হয়
শুধু অনুরাগটাই আড়াল হচ্ছে
যেমনি কালো মেঘের আড়ালে লুকোয় সাদা মেঘ।

এখনো ছাতিমের গন্ধ আমাকে পাগল করে
তুমি চোখ বুজেই ছুঁতে পারো বুকের ভেতর অসংখ্য ছাতিম…
আর আমি কানামাছি খেলার মতো শুধু ছুটোছুটি করে গেলাম…
তোমার নাগাল পেলাম না কখনো।

তাই ভালোবেসে কাঁদি আমি, কাঁদো তুমিও
মৃত বসন্তের সহবাসে যখন খুব বেশি হাঁপিয়ে উঠি
আনমনেই হাত বাড়াই তোমার সংসারে…
খুঁজি আমার অস্তিত্ব, তোমার শরীরে আমার ঘ্রাণ
নীলাম্বরী সুখের মতোই নীল রঙে ভাসি আমি।

ফেরারি স্বপ্ন হয়ে অনন্তকাল তুমি রইলে দূরে কোথাও…
শুধু অনুভবে কাছে আসা, অনুভবের স্পর্শে শিহরিত হওয়া…
তাইতো ভালোবাসার কান্নায় স্বপ্ন বুনে অনুভবের শরীরেই করি প্রেমের সঙ্গম।

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম