1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

পূজায় হরেক রকমের মিষ্টান্ন

  • প্রকাশকালঃ শুক্রবার, ৯ অক্টোবর, ২০২০
  • ৩৩৬ জন পড়েছেন

নকশী বার্তা ডেস্ক : আসছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা। এ উপলক্ষে নানা আয়োজনের মধ্যে থাকবে হরেক রকমের মিষ্টান্ন, যা তৈরি হবে বেশ যত্ন নিয়ে। এগুলোর মধ্যে হালুয়া, নাড়ু, বরফি ও ফিরনির নাম আসে প্রথমে। যথাযথ উপকরণের সঙ্গে পরিমাণমতো চিনি, দুধ ও নারকেলের মিশ্রণে তৈরি হবে এসব মিষ্টান্ন।

পূজার দিনে মা-বোনদের সময় বাঁচাতে চটজলদি মিষ্টান্ন তৈরি নিয়ে থাকছে আজকের আয়োজন—

নারকেলের নাড়ু

উপকরণ : নারকেল বাটা ২টি, গুড় ১ চাক গ্রেট করা, লবণ ৫ চিমটি।

প্রস্তুত প্রণালি : উপকরণগুলো কড়াইতে নাড়তে থাকুন, যতক্ষণ দলা পাকিয়ে না যায়। দলা বেঁধে গেলে হালকা ঠাণ্ডা হতে দিন, অল্প অল্প হাতে নিয়ে গোলাকৃতি দিলেই নারকেলের নাড়ু তৈরি।

বি:দ্র: এখানে দুধ, চিনির পরিমাপ চায়ের বড় কাপে করা হয়েছে। তাই প্রতিটি পরিমাণ একই কাপ দিয়ে করবেন।

মুগডাল ফিরনি

উপকরণ : মুগডাল ২৫০ গ্রাম, ১টি নারকেলের অর্ধেক কোরানো (এলাচ, তেজপাতা, লবঙ্গ, দারুচিনি ২টি করে দিয়ে ডাল সেদ্ধ করার পর নারকেলসহ ব্লেন্ডারে অল্প পানি দিয়ে পিষে নেওয়া), চিনি দেড় কাপ, গুঁড়োদুধ ১ কাপ, লবণ ৩ চিমটি, ঘি ৪ টেবিল চামচ।

প্রস্তুত প্রণালি : ঘি গরম করে সব উপকরণ একত্রে দিয়ে নাড়তে থাকুন। হালকা শুকিয়ে ঘন হয়ে এলেই মুগডাল ফিরনি তৈরি।

সুজির হালুয়া

উপকরণ : সুজি দেড় কাপ, শুকনো নারকেলের গুঁড়ো আধা কাপ, চিনি ২ কাপ, গুঁড়োদুধ ১ কাপ, লবণ ৪ চিমটি।

প্রস্তুত প্রণালি : সুজি বাদামি করে ভেজে বাকি সব উপকরণ দিয়ে নাড়ুন, দলা পাকিয়ে এলে জ্বাল বন্ধ করে তেল মাখা পাত্রে ঢেলে দিন, হাতে চ্যাপ্টা করে বসিয়ে, ঠাণ্ডা হওয়ার অপেক্ষা শেষে মনের মতো করে কাটলেই সুজির হালুয়া তৈরি।

চালের বরফি

উপকরণ : আতপ চালের গুঁড়ো ১ কাপ, পানি ৩ কাপ, জাফরান ৩-৪ পাপড়ি, গুঁড়োদুধ ২ কাপ, চিনি দেড় কাপ, এলাচ, তেজপাতা, দারুচিনি, লবঙ্গ ১টি করে, কিশমিশ, বাদাম, খোরমা আধা কাপ করে, গোলাপজল ১ টেবিল চামচ, লবণ ৩ চিমটি, ঘি ২ টেবিল চামচ।

প্রস্তুত প্রণালি : সব উপকরণ একত্রে কড়াইতে মিশিয়ে নাড়ুন যতক্ষণ না দলা পাকিয়ে না যায়, ঘি মাখা পাত্রে চ্যাপ্টা করে বসিয়ে, ঠাণ্ডা করে কাটলেই জাফরানি বরফি তৈরি।

লেখক : রন্ধনশিল্পী

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম