1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

জাতীয় পার্টি ছাড়লেন সোহেল রানা

  • প্রকাশকালঃ মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২০
  • ৪৫৪ জন পড়েছেন

অনলাইন ডেস্ক : জাতীয় পার্টি থেকে পদত্যাগ করেছেন দলটির সভাপতিমণ্ডলীর সদস্য অভিনেতা সোহেল রানা। একইসঙ্গে জাতীয় সাংস্কৃতিক পার্টির কেন্দ্রীয় সভাপতির পদও ছেড়েছেন। গত ১০ অক্টোবর পার্টি চেয়ারম্যান জিএম কাদের বরাবর রেজিস্টার্ড ডাকযোগে পদত্যাগপত্র পাঠিয়েছেন তিনি।

সোহেল রানা ছাত্রজীবন থেকে রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। ছাত্রলীগের তুখোড় নেতা ছিলেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন ইকবাল হলের ভিপি ছিলেন।

সোহেল রানা ২০০৯ সালে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্যপদ গ্রহণ করেন। সে সময় চেয়ারম্যান এইচএম এরশাদের নির্বাচনবিষয়ক উপদেষ্টা হিসেবে নিয়োগ পান।

পদত্যাগের কারণ জানাতে গিয়ে তিনি বলেন, তৃণমূলের কর্মীদের যথাযথ মূল্যায়ন না করা এবং দেশজুড়ে নিবেদিতপ্রাণ নেতাদের অবমূল্যায়ন করাকে আমার পদত্যাগের কারণ বলব।

জাতীয় পার্টি ছাড়লেও রাজনীতির ময়দান থেকে এখনই সরে যাচ্ছেন না বলে জানান এই চলচ্চিত্র তারকা। তিনি বলেন, কখন কী হবে—এটা তো বলা মুশকিল। আমি রাজনীতি সচেতন, রাজনীতির সঙ্গে সম্পৃক্ততা থাকবে।

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম