1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৩০ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

মহানবী (সা.) কে অবমাননার প্রতিবাদে লাকসামে মুসল্লিদের মানববন্ধন

  • প্রকাশকালঃ শনিবার, ৩১ অক্টোবর, ২০২০
  • ৭০০ জন পড়েছেন

নিজস্ব প্রতিনিধি :
ফ্রান্সে মহানবী (সা.) কে নিয়ে ব্যাঙ্গ কার্টুন প্রদর্শনের প্রতিবাদে কুমিল্লার লাকসামে মানববন্ধন করেছে দামবাহার বায়তুশ শরফ জামে মসজিদের মুসল্লিরা। শুক্রবার বাদ জুমা দামবাহার বায়তুশ শরফ জামে মসজিদ সংলগ্ন লাকসাম-নাঙ্গলকোট সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় বিভিন্ন মসজিদের খতিব, ইমাম, মুয়াজ্জিনসহ কয়েক শত মুসল্লি অংশ নেন।
মানববন্ধনে বক্তারা অবিলম্বে জাতীয় সংসদে ফ্রান্সের প্রতি নিন্দা প্রস্তাব জ্ঞাপনের জন্য সরকারের প্রতি এবং ফ্রান্সের উৎপাদিত সকল পণ্য বর্জন করতে সারা বিশ্বের মুসলমানদের প্রতি আহবান জানান। বক্তারা বলেন, ‘ফ্রান্সে প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাক্রোঁর প্রত্যক্ষ মদদ ও রাষ্ট্রীয় সহযোগিতায় পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানব, মুসলমানদের হৃদয়স্পন্দন বিশ্বনবী মুহম্মাদ (সা.) এর ব্যাঙ্গচিত্র তৈরি করে পৃথিবীর দুই শ’ কোটি মুসলমানের হৃদয়ে কুঠারাঘাত করা হয়েছে। সেই সাথে এসব ব্যাঙ্গচিত্র প্রদর্শন করা বন্ধ করা হবে না বলে জানিয়ে বিশ্বের সকল মুসলমানের মানবিক ও মৌলিক অধিকার চরমভাবে খর্ব করেছে ম্যাক্রোঁ। ফ্রান্স সরকার প্রধান গোটা পৃথিবীর মুসলমানের কলিজায় আঘাত করেছে। তাই ফ্রান্সের যাবতীয় পণ্য বর্জন করা মুসলমানদের ইমানী দায়িত্ব হয়ে দাঁড়িয়েছে।’ ফ্রান্সের সাথে কুটনৈতিক সম্পর্ক বর্জন করে তাদেরকে সমুচিত জবাব দেয়ার জন্য বাংলাদেশ সরকারের প্রতি উদার্থ আহবান জানান বক্তারা।
ঘাটার পূর্ব পাড়া বায়তুল জান্নাত জামে মসজিদের খতিব মাওলানা মোঃ শামসুল ইসলামের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, নোয়াগাঁও পূর্বপাড়া জামে মসজিদের খতিব মাওলানা গোলাম কিবরিয়া, দামবাহার বায়তুশ শরফ জামে মসজিদের খতিব, সমাজসেবক শহিদুর রহমান বিএসসি প্রমুখ।
মানববন্ধন শেষে মুসলিম উম্মাহর মঙ্গল কামনায় দোয়া-মুনাজাত করা হয়।

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম