1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৩৭ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

বাবরি মসজিদ নিয়ে ইতিহাস বিকৃতির অভিযোগ ভারতীয় ইতিহাসবিদের

  • প্রকাশকালঃ রবিবার, ২০ ডিসেম্বর, ২০২০
  • ৩০১ জন পড়েছেন

নকশী বার্তা ডেস্ক : ভারতের ইতিহাসবিদ রত্নাবলি চট্টোপাধ্যায় বলেছেন, বাবরি মসজিদ নিয়ে  ইতিহাস বিকৃতি করা হয়েছে।

পশ্চিমবঙ্গ ইতিহাস সংসদ ও এশিয়াটিক সোসাইটি আয়োজিত অনিরুদ্ধ রায় স্মারক বক্তৃতায় শনিবার ইতিহাসবিদ রত্নাবলি এ কথা বলেন।

তিনি বলেন, বাবরি মসজিদ নিয়ে আলোচিত মামলাটি সুপ্রিমকোর্টে নিষ্পত্তি হলেও রাম জন্মভূমি সংক্রান্ত ঐতিহাসিক বিতর্ক বিদ্যমান। খবর আনন্দবাজার পত্রিকার।

রত্নাবলী দেবী জানান, রাম যে ঐতিহাসিক চরিত্র বা অযোধ্যা তার জন্মভূমি এমন কথা কোনো ঐতিহাসিক তথ্যসূত্রে উল্লেখিত নেই।

এমনকি, মন্দির ভেঙে মসজ়িদ তৈরির ঘটনারও সত্যতা নেই। কাল্পনিক বা মনগড়া কাহিনীকে কীভাবে ইতিহাস বলে উপস্থাপিত করা হচ্ছে এবং দেশের শাসক দলের তার প্রতি যে প্রশ্রয় তাও বিস্তারিত ভাবে আলোচনা করেন তিনি।

তিনি বলেন, ভারতের জাতীয়তাবোধের সঙ্গে ধর্মীয় চেতনাকে যুক্ত করা অনৈতিহাসিক। বর্তমানে যে ভাবে রাজনৈতিক স্বার্থে ইতিহাসের বিকৃতি ঘটছে, তারও সমালোচনা করেছেন তিনি।

ইতিহাসবিদ অধ্যাপক অনিরুদ্ধ রায়ের প্রয়াণের পর এই স্মারক বক্তৃতা শুরু হয়েছে। অধ্যাপক রায় তার জীবনভর যে বে ধর্মনিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ ইতিহাসের চর্চা করে গেছেন, তা বিস্তারিত তুলে ধরেন পশ্চিমবঙ্গ ইতিহাস সংসদের সভাপতি অধ্যাপক আশীষ কুমার দাস।

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম