1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৩০ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

নাঙ্গলকোটে অগ্নিকান্ডে ৬ টি দোকান ভস্মিভুত ব্যাপক ক্ষয়ক্ষতি

  • প্রকাশকালঃ রবিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২১
  • ৩৮২ জন পড়েছেন

অরবিন্দ দাস, নাঙ্গলকোট :

কুমিল্লার নাঙ্গলকোটের জোড্ডা পূর্ব ইউপির আটঘরা শ্রীহাস্য বাজারে শনিবার রাতে অগ্নিকান্ডে মালামাল সহ ৬টি দোকানঘর পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে । জানা গেছে, শনিবার রাত আনুমানিক ৮ টার সময় মাঈন উদ্দিনের স্টেশনারী দোকান থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হয়।

এসময় লাইনে বিদ্যুৎ চলমান ও দোকনের ভিতরে এলপি গ্যাসের সিলিন্ডার থাকায় অতি দ্রুত আগুন আশে পাশে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা আগুন নিয়ন্ত্রনে আনা চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসে একটি টিম ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রনে আনে।

অগ্নিকান্ডে ব্যবসায়ী জসীম উদ্দিনের মুদি দোকান, তোফায়েল হোসেনের ইলেকট্রিক দোকান, আব্দুল মান্নানের মুদি দোকান, মনোরঞ্জনের লন্ড্রি দোকান, মাঈন উদ্দিনের ষ্টেশনারী দোকান ও শাহাজাহানের ঔষধ দোকান পুড়ে গেছে। ঐদিন ব্যবসায়ী জসিম উদ্দিনের বার্ষিক হালখাতা থাকায় তার নগদ ৩ লাখ টাকা সহ অগ্নিকান্ডে অন্তত অর্ধ কোটি টাকার মালামাল পুড়ে গেছে বলে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা জানান। স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তবে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা এখনো কোন সাহায্য সহযোগীতা পায়নি।

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম