1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

চৌদ্দগ্রামে অর্থাভাবে দিনাতিপাত করছে অসুস্থ প্রবাসী নূরুন নবী : সাহায্যের আবেদন

  • প্রকাশকালঃ রবিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২১
  • ৩৩৬ জন পড়েছেন

ছবি : অসুস্থ প্রবাসী নূরুন নবী


মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম  :

কুমিল্লার চৌদ্দগ্রামে হার্ট, ফুসফুস ও কিডনী রোগে আক্রান্ত হয়ে অসুস্থ বাহরাইন প্রবাসী নূরুন নবী (৩৮) ওরফে মনা অর্থাভাবে উন্নত চিকিৎসা নিতে পারছেন না। তার চিকিৎসায় প্রচুর অর্থের প্রয়োজন। সমাজের বিত্তবান ব্যক্তি, প্রবাসী ও সামাজিক সংগঠন সহ সরকারের নিকট সহযোগিতা চেয়েছেন নূরুন নবী ও তার পরিবার। তিনি উপজেলার বাতিসা ইউনিয়নের দূর্গাপুর পূর্বপাড়ার ছালেহ আহম্মদ মোল্লার পুত্র। নূরুন নবী দুই ছেলে ও দুই মেয়ে সন্তানের জনক। অপরদিকে তার স্ত্রী মোমেনা বেগমও মেরুদন্ডে নানা সমস্যায় ভুগছেন।

জানা গেছে, নূরুন নবী গত বছরের ৬ অক্টোবর বাইরাইন থেকে অসুস্থাবস্থায় দেশে ফিরে আসেন। জানুয়ারি মাসে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় নূরুন নবীকে পরিবারের সদস্যরা কুমিল্লায় ডা. মিজানুর রহমানকে দেখান। ডাক্তারের পরামর্শে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর জানতে পারেন তিনি হার্ট, ফুসফুস ও কিডনীর নানাবিধ রোগে আক্রান্ত হয়েছেন। শিগগিরই তাকে উন্নত চিকিৎসা করাতে হবে। এজন্য প্রচুর অর্থের প্রয়োজন। কিন্তু নূরুন নবীর সে সামর্থ নেই।

পর্যাপ্ত থাকার জায়গাও নেই। তার বড় ছেলে নুরুজ্জামান স্থানীয় আমজাদের বাজারে টং চা দোকান দিয়ে কোন রকমভাবে সংসার চালাচ্ছে। অর্থাভাবে উন্নত চিকিৎসা নিতে পারছে না নূরুন নবী। আপনার একটু সহযোগিতায় বাঁচতে পারে নূরুন নবী।

তাকে সাহায্য পাঠাতে পারেন-০১৮২২-১৯৫২১৮ (বিকাশ-পারসোনাল) নম্বরে। অথবা হিসাব নাম-মোমেনা (তার স্ত্রী), হিসাব নং-২১৮৫২১৫০১১৫৭০, প্রাইম ব্যাংক লিমিটেড, চৌদ্দগ্রাম শাখা।

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম