1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

চৌদ্দগ্রাম কাশিনগরে একই দিনে দুই নারীর আত্মহত্যা

  • প্রকাশকালঃ সোমবার, ১২ এপ্রিল, ২০২১
  • ৩৬৪ জন পড়েছেন

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম :

কুমিল্লার চৌদ্দগ্রামে শনিবার (১০ এপ্রিল) রাতে পৃথক স্থানে দুই নারীর আত্মহত্যার ঘটনা ঘটে। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার কাশিনগর ইউনিয়নের নিলক্ষীবিষ্ণুপুরের মৃত আবিদ আলীর স্ত্রী ছফুরা খাতুন (৭০) রাতে ঘরের বুতুরের সাথে ওড়না পেঁছিয়ে আত্মহত্যা করেন। ছফুরা খাতুনের ৪ ছেলে ও ১ মেয়ে রয়েছে। জানা যায়, জমি-জমা নিয়ে বড় ছেলে ও ছেলের বউয়ের সাথে দীর্ঘদিন ধরে বনি-বনা না হওয়ায় বড় ছেলে, ছেলের বউ এবং ১৭ বছর বয়সী নাতিকে আসামী করে চৌদ্দগ্রাম থানায় একটি জিডিও করেন তিনি ।

শনিবার গ্রাম্য শালিসের মাধ্যমে বিষয়টি সমাধানের চেষ্টা করা হয়। কিন্তু ছফুরা খাতুন সালিশের সিদ্ধান্ত মেনে নিতে না পেরে রাতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। খবর পেয়ে চৌদ্দগ্রাম থানার এসআই কামাল হোসেন মরদেহ উদ্ধার করেন। পরে নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয় বলে জানান তিনি। অপর দিকে, একই ইউনিয়নের অশ্বদিয়া গ্রামের হাবিব উল্ল্যার মেয়ে আসমা আক্তার (২২) গত (৮ এপ্রিল) বড় ভাইয়ের সাথে মনোমালিন্য হলে ঘরে থাকা আগাছার ঔষধ পান করেন। তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে একদিন চিকিৎসার পর ঢাকায় একটি বেসরকারি হাসপাতালে প্রেরণ করা হয়। শনিবার দুপুরে আসমা চিকিৎসাধিন অবস্থায় সেখানে মৃত্যু বরণ করেন। এ ব্যাপারে একটি অপমৃত্যুর মামলা হয়। লাশের ময়না তদন্তের পর পরিবারের নিকট লাশ হস্তান্তর করলে রাতেই তার দাফন সম্পন্ন করা হয়।

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম