নিজস্ব প্রতিনিধি :
চৌদ্দগ্রাম উপজেলার গুনবতি বাজারে অভিযান চালিয়ে এক ভুয়া এমবিবিএস ডাক্তারকে গ্রেফতার করেছে পুলিশ।
গুণবতী কলেজ রোডে নিউ পপুলার ডায়াগনস্টিক সেন্টারে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) তমালিকা পালের নেতৃত্বে অভিযান চালিয়ে সঞ্জয় চন্দ্র রায় নামের এই ভুয়া এমবিবিএস ডাক্তারকে গ্রেফতার করা হয়।
এই সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মেডিকেল অফিসার ডাঃ আল রায়হান পাটোয়ারী, সেনেটারী ইন্সপেক্টর মাহতাবউদ্দিন, চৌদ্দগ্রাম থানার পুলিশের একটি টিম। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ৩ মাসের কারাদণ্ড দেওয়া হয়।
Leave a Reply