1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

জেআরআই আমিনুল ইসলামের মহানুভবতা : চলন্ত ট্রেনে প্রসূতির সন্তান জন্ম

  • প্রকাশকালঃ শনিবার, ৫ নভেম্বর, ২০২২
  • ৪১৭ জন পড়েছেন

মোজাম্মেল হক আলম :

ঢাকা থেকে ছেড়ে আসা নোয়াখালীগামী আন্তঃনগর উপকুল এক্সপ্রেস ট্রেনে এক প্রসূতি যাত্রী একটি পুত্র সন্তান জন্ম দিয়েছেন। শনিবার রাতে ট্রেনের ভেতরেই ওই সন্তানের জন্ম হয়। এসময় চিকিৎসাসেবা সহ ওই প্রসূতিকে সার্বিক সহযোগিতা প্রদান করে মহানুভবতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন ট্রেনে কর্তব্যরত জুনিয়র রেলওয়ে পরিদর্শক (জেআরআই) ড. আমিনুল ইসলাম।
রেলওয়ে সূত্রে জানা যায়, নরসিংদী জেলার সদর উপজেলার বালুসাইর গ্রামের এরশাদের অন্তঃস্বত্ত্বা স্ত্রী তানিয়া বেগমকে নিয়ে তার বাবা গোলাম মাওলা ও মা লক্ষীপুর জেলার রামগতি বাবার বাড়িতে আন্তঃনগর উপকুল এক্সপ্রেস ট্রেনে করে যাচ্ছিলেন। আখাউড়া রেলওয়ে জংশন স্টেশন ছেড়ে আসলে ওই প্রসূতির প্রসব ব‍্যাথা শুরু হলে ট্রেনে কর্তব্যরত জুনিয়র রেলওয়ে পরিদর্শক (জেআরআই) ড. আমিনুল ইসলাম বিষয়টি জানতে পেরে চট্টগ্রাম রেলওয়ের উর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করেন এবং তাৎক্ষণিক জরুরি এলান করা হলে ওই ট্রেনে থাকা একজন চিকিৎসক এগিয়ে আসেন। এসময় ওই গৃহবধু চলন্ত ট্রেনের মধ‍্যেই একটি পুত্র সন্তানের জন্ম দেন।
ট্রেনটি কুমিল্লা স্টেশন পৌঁছলে জেআরআই আমিনুল ইসলাম উন্নত চিকিৎসার জন‍্য নবজাতকসহ ওই গৃহবধূকে কুমিল্লা শাসনগাছা এলাকার খিদমাহ জেনারেল এন্ড স্পেশালাইজড হসপিটালে ভর্তি করান।
বিষয়টি নিশ্চিত করে শাহেদ কবির নামের জনৈক যাত্রী বলেন, নরসিংদী থেকে আসা উপকুল এক্সপ্রেস ট্রেনের যাত্রী তানিয়া বেগমের প্রসব ব্যথার খবর জানতে পেরে লাকসাম রেলওয়ে জংশন স্টেশনের জুনিয়র রেলওয়ে পরিদর্শক (জেআরআই) আমিনুল ইসলাম তাৎক্ষণিক জরুরি ভাবে এলান করে সার্বিক সহযোগিতা করেছেন। যার ফলে ওই প্রসূতি চলন্ত ট্রেনেই স্বাভাবিক ভাবে পূত্র সন্তান জন্ম দিতে সক্ষম হন। পরবর্তীতে তার পরিবারের সদস্যদের আর্থিক অস্বচ্ছলতার বিষয়টি বুঝতে পেরে জেআরআই আমিনুল ইসলাম তার তত্বাবধানে কুমিল্লার একটি প্রাইভেট হসপিটালে ভর্তি করান তাকে। বর্তমানে নবজাতক সহ ওই মহিলা সম্পূর্ণ সুস্থ আছেন বলে জেনেছি।

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম