1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৩৭ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

সম্মাননা পুরস্কার পেলেন লাকসাম থানার ওসি আবদুল্লাহ আল মাহফুজ

  • প্রকাশকালঃ মঙ্গলবার, ১১ এপ্রিল, ২০২৩
  • ৩০৮ জন পড়েছেন

ওসি আব্দুল্লাহ আল মাহফুজকে সম্মাননা পুরস্কার তুলে দিচ্ছেন কুমিল্লা জেলা পুলিশ সুপার।


নিজস্ব সংবাদদাতা : 

একটি হত‍্যাকাণ্ডের রহস্য উদঘাটন করে চার্জশিট দাখিলের পর বিচারকার্য শেষে সকল আসামিদের বিজ্ঞ আদালত মৃত্যুদণ্ড দেয়ায় সৎ, দক্ষ ও চৌকস পুলিশ অফিসার লাকসাম থানার ওসি আবদুল্লাহ আল মাহফুজকে কৃতিত্ত্বপূর্ণ কর্মের জন‍্য সম্মাননা হিসেবে বিশেষ পুরস্কারে ভূষিত করেছেন কুমিল্লা জেলা পুলিশ সুপার।
২০১৭ সালের ১৪ আগস্ট। সকালে কুমিল্লা জেলার লাকসাম-মুদাফরগঞ্জ আঞ্চলিক সড়কের নোয়াপাড়া নামক স্থানে রাস্তার পাশে একটি জলাশয়ে বস্তাভর্তি অজ্ঞাতনামা এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেন লাকসাম থানা পুলিশ।
ওই সময়ে লাকসাম থানায় অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে দায়িত্বে ছিলেন সৎ, কর্মদীপ্ত ও চৌকস পুলিশ অফিসার আবদুল্লাহ আল মাহফুজ। তিনি দ্বিতীয়বারের মতো আবারও লাকসাম থানায় অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে বর্তমানে দায়িত্বে পালন করছেন।
ওই অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধারের পর লাশের পরিচয় নিশ্চিত করে এক মাসের মধ‍্যে হত‍্যাকাণ্ডের মূলহোতাসহ একে একে ৪ জনকে গ্রেফতার করে পরবর্তীতে ওই হত‍্যাকাণ্ডের রহস্য উদঘাটনসহ চার্জশিট দাখিল করেন। বিজ্ঞ আদালত বিচারকার্য শেষে ৫ জন আসামি সকলের মৃত্যুদণ্ডের আদেশ দেন। এর পরিপ্রেক্ষিতে লাকসাম থানার সৎ, কর্মদীপ্ত ও চৌকস পুলিশ অফিসার আবদুল্লাহ আল মাহফুজকে তাঁর কৃতিত্ত্বপূর্ণ কর্মের জন‍্য সম্মাননা হিসেবে বিশেষ পুরস্কারে ভূষিত করেন কুমিল্লা জেলা পুলিশ সুপার আবদুল মান্নান বিপিএম।

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম