1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

লালমাইয়ে কিশোরীকে ধর্ষণের ঘটনায় গ্রেফতার-২

  • প্রকাশকালঃ রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫
  • ২৩১ জন পড়েছেন

ছবি : সংগৃহীত।


লালমাই প্রতিনিধি : 

কুমিল্লার লালমাইয়ে বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে জাহাঙ্গীর হোসেন (৫০) এবং ধর্ষণের ঘটনায় শালিস বৈঠক করার অভিযোগে এনামুল হোসেন বাচ্চু নামে আওয়ামী লীগের এক নেতাকে আটক করা হয়েছে। শনিবার বিকেলে লালমাই থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করে।

আটক জাহাঙ্গীর হোসেন উপজেলার পেরুল উত্তর ইউনিয়নের উৎসবপদুয়া গ্রামের মৃত আলী হোসেনের ছেলে। তিনি পেশায় সিএনজি চালিত অটোরিকশার চালক। এনামুল হোসেন বাচ্চু উপজেলার পেরুল উত্তর ইউনিয়নের পাড়া দৌলতপুর গ্রামের মৃত আবদুল ওয়াদুদের ছেলে। তিনি পেরুল উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ও পাড়াদৌলতপুর গ্রামের সর্দার।

ধর্ষিতার মা বলেন, আমার মেয়েটা প্রতিবন্ধী। গত বৃহস্পতিবার দুপুরের দিকে জাহাঙ্গীর গ্রামের গার্ড বাড়ির একটি বাগানে নিয়ে তাকে ধর্ষণ করে। মেয়ে ঘরে এসে আমাকে জানালে গ্রামের সর্দার-মাতব্বরদের বিষয়টি জানাই।
তিনি আরো বলেন, শুক্রবার উৎসবপদুয়ার সর্দার জয়নাল আবেদীন ও পাড়া দৌলতপুরের সর্দার এনামুল হোসেন বাচ্চু গ্রামের চা দোকানে মাতব্বরদের নিয়ে জাহাঙ্গীরকে ৫ হাজার টাকা জরিমানা করেন এবং কান ধরে উঠবস করান। শালিসে রায় কার্যকরের ৫শ টাকা তাৎক্ষণিক জয়নাল সর্দারের কাছে জমা দেওয়া হয়।

লালমাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম বলেন, ধর্ষণের অভিযোগে জাহাঙ্গীর ও ধর্ষণের ঘটনায় শালিস বৈঠক করায় জিজ্ঞাসাবাদের জন্য গ্রাম সর্দার এনামুল হোসেন বাচ্চুকেও আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম