1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

বাংলাদেশী যুবককে গু-লি করে হ-ত্যা করলো বিএসএফ

  • প্রকাশকালঃ রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫
  • ২৩০ জন পড়েছেন

ছবি : সংগৃহীত।


নকশী বার্তা ডেস্ক : 

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে মো. ওবায়দুল (২৩) নামে দুই বাংলাদেশি নিহ-ত হয়েছেন। রোববার (২৭ এপ্রিল) ভোরে মহেশপুর সীমান্তের মধুপুর গ্রামের ওপারে ভারতের অংশে এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসমিন মনিরা ।

জানা গেছে, নিহত যুবক উপজেলার যাদবপুর সীমান্তবর্তী গ্রাম মধুপুরের হানিফ আলীর ছেলে ওবায়দুল (২৩)। তিনি পেশায় একজন কৃষক। শনিবার রাতে বের হয়ে তিনি এখনও বাড়ি ফেরেননি বলে জানিয়েছে তার পরিবারের সদস্যরা। তাদের অভিযোগ, বিএসএফ সদস্যরা ওবায়দুলকে গু-লি করে হ-ত্যা করেছে।

তবে, ৫৮ বিজিবির কোম্পানী কমান্ডার (সিও) কর্নেল রফিক জানান, ভারতের ২শ’ গজ অভ্যন্তরে একটি মরদেহ পড়ে আছে এমন খবর শুনেছেন তারা। তবে সেটি বাংলাদেশি কারও কি না তা এখনই বলা যাচ্ছে না।

বিএসএফের বরাতে তিনি জানান, ভারতীয় পুলিশ ঘটনাস্থলে যাচ্ছে। যাচাই-বাছাইয়ের পর মরদেহটি বাংলাদেশি নাকি ভারতীয় সেটি জানা যাবে।

স্থানীয়রা জানায়, রোববার ভোরে সীমান্তের যাদবপুর গ্রামের ওপারে ভারতীয় অংশ থেকে গু-লির শব্দ আসে। পরে আজ সকালে গ্রামবাসী সীমান্তের কাছাকাছি গিয়ে ভারতীয় অংশে একটি মরদেহ পড়ে থাকতে দেখে।

মহেশপুর থানার ওসি সাইফুল ইসলাম জানান, একজনের মরদেহ পড়ে আছে এমন খবর জানি । তবে সেটি বাংলাদেশি কারও নাকি ভারতীয় তা নিশ্চিত করে বলা যাচ্ছে না।

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম