1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

জামায়াতের নিবন্ধন বহাল

  • প্রকাশকালঃ রবিবার, ১ জুন, ২০২৫
  • ১৭১ জন পড়েছেন

 ছবি: সংগৃহীত


নকশী বার্তা ডেস্ক : 

জামায়াতে ইসরামীর বাতিল হওয়া নিবন্ধন অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেয়া রায় বাতিলের বিষয়ে সংক্ষিপ্ত আদেশ প্রকাশ করেছেন আপিল বিভাগ। রোববার বিকেলে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বিভাগের বেঞ্চ সংক্ষিপ্ত অর্ডারে সই করার পর ওই রায় নির্বাচন কমিশনে (ইসি) পাঠানো হয়। রায়ের সংক্ষিপ্ত কপিতে নির্বাচন কমিশনকে সাংবিধানিক দায়িত্ব অনুযায়ী সিদ্ধান্ত নেয়ার নির্দেশ দেয়া হয়েছে।

রায় প্রকাশের বিষয়টি সাংবাদিকদের জানান জামায়াতের আইনজীবী মোহাম্মদ শিশির মনির। তিনি বলেন, সুপ্রিম কোর্টের সংক্ষিপ্ত আদেশ অনুযায়ী জামায়াতের নিবন্ধন এবং দাঁড়িপাল্লা প্রতীক বহাল। রাজনৈতিক উদ্দেশ্যে করা মামলার মাধ্যমে দলটির নিবন্ধন কেড়ে নেয়া হয়েছিল। এ রায়ের মাধ্যমে বহুদলীয় গণতান্ত্রিক ও অংশগ্রহণমূলক সংসদপ্রাপ্তি নিশ্চিত হলো। এ রায়ের পর বাংলাদেশে সঠিক নির্বাচনের মাধ্যমে প্রাণবন্ত সংসদ গঠিত হবে বলে আমরা আশাবাদী। এছাড়া জাতি, ধর্ম, বর্ণ, শ্রেণি নির্বিশেষে সবাই নিজেদের ইচ্ছা অনুযায়ী ভোটাধিকার প্রয়োগ করে জামায়াতে ইসলামীর নেতাদের বেছে নেবে বলেও আশা ব্যক্ত করেন এই আইনজীবী।

ইসিকে পাঠানো রায়ের সংক্ষিপ্ত আদেশে আপিল বিভাগ বলেন, আলোচিত তথ্য, পরিস্থিতি এবং আইনের প্রস্তাবনাগুলির পরিপ্রেক্ষিতে আমরা মনে করি হাইকোর্ট বিভাগ এই বিধিটিকে নিরঙ্কুশ করার পক্ষে ছিল না। অতএব, ২০০৯ সালের ৬৩০ নং রিট পিটিশনে সংখ্যাগরিষ্ঠ সিদ্ধান্তের মাধ্যমে ০১.০৮.২০১৩ তারিখের হাইকোর্ট বিভাগ কর্তৃক প্রদত্ত রায় এবং আদেশ বাতিল করা হল কারণ এটি  মেনটেইনএইবল (রক্ষণাবেক্ষণযোগ্য) ছিল না। তদনুসারে, পূর্বের স্থিতাবস্থা পুনরুদ্ধার করা হল। বাংলাদেশ নির্বাচন কমিশনকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর দলীয় গঠনতন্ত্র এবং নিবন্ধন সংক্রান্ত যেকোন অমীমাংসিত সমস্যা এবং অন্যান্য সংশ্লিষ্ট বিষয় যদি থাকে, তার সাংবিধানিক আদেশ পূর্ণ প্রয়োগের মাধ্যমে নিষ্পত্তি করার নির্দেশ দেয়া হল। ফলস্বরূপ, সর্বসম্মত সিদ্ধান্তের মাধ্যমে আপিলটি মঞ্জুর করা হলো এবং তদনুসারে, আপিলের অনুমতির জন্য দেওয়ানি আবেদনটি নিষ্পত্তি করা হলো। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অবিলম্বে এই আদেশের একটি অগ্রিম অনুলিপি বিবাদীর নং ২৭- বাংলাদেশ নির্বাচন কমিশনের কাছে প্রেরণ করা হোক। বিস্তারিত রায় অনুসরণ করা হবে।

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম