1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

ডক্টরস অ্যান্ড মেডিকেল ষ্টুডেন্টস অ্যাসোসিয়েশনে বার্ষিক সাধারণ সভা 

  • প্রকাশকালঃ সোমবার, ৯ জুন, ২০২৫
  • ২২৬ জন পড়েছেন

নিজস্ব প্রতিনিধি :

“ডক্টরস এ্যান্ড মেডিকেল ষ্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব লাকসাম” এর আয়োজনে ঈদ গেট টুগেদার, প্রথম বার্ষিক সাধারণ সভা ( এজিএম) মিটিং রবিবার  ৮ জুন সকালে শহরের গ্রীন ক্যাসেল হোটেলে অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি আল ফাহাদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ওমায়ের ইসলাম পাটোয়ারীর সঞ্চালনায় অনুষ্ঠানে অ্যাসোসিয়েশন কমিটির সদস্য এবং উপদেষ্টাগণ নিজেদের মধ্যে পরিচয় আদান প্রদানের পাশাপাশি তাদের অভিব্যক্তি ও বিভিন্ন পরিকল্পনার কথা জানান।

এই সভায় অ্যাসোসিয়েশনের বিভিন্ন বিষয় নিয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন, সিনিয়র উপদেষ্টা চট্টগ্রাম ইন্টারন্যাশনাল মেডিকেলের মেডিসিনের বিভাগীয় প্রধান অধ্যাপক কামরুল ইসলাম, কুমিল্লা মেডিকেলের ইউরোলজির কনসালটেন্ট ডা. শরিফ মজুমদার। এছাড়া পাশাপাশি পেশার জরুরি চিকিৎসা পদ্ধতি ডেমোনেস্ট্রেশন করেন চট্রগ্রাম মেডিকেলের ভাইরোলজির লেকচারার ডা. আশিকুর রহমান।

অ্যাসোসিয়েশনের বর্তমান, ভবিষ্যৎ, কার্যসম্পাদন ইত্যাদি নিয়ে আলোচনা করেন উপদেষ্টা ডা. সাঈদ বিন আনোয়ার ও ঢাকা পিজি হাসপাতালের (বিএমইউ) এর ডায়াবেটিস থাইরয়েড ও হরমোন বিভাগের চিকিৎসক ডা. ওমর আল মাসুদ রাসেল।

এসময় আরো বক্তব্য রাখেন, নোয়াখালী হাসপাতালের শিশু রোগ বিশেষজ্ঞ মাইন উদ্দিন মারুফ, মমতাময়ী হাসপাতালের সনোলজিস্ট ডা. আশিকুজ্জামান সৃজন ও মেডিকেল অফিসার মহিন উদ্দিন। সভায় বক্তারা উপস্থিত ছাত্র-ছাত্রীদের সংগঠনের ব্যাপারে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন। ছাত্রছাত্রীরাও তাদের অনুভূতি এবং অ্যাসোসিয়েশনকে কিভাবে দেখতে চায় তাদের আশা ব্যাক্ত করেন।

এ সময় উপস্থিত ছিলেন, অ্যাসোসিয়েশনের উপদেষ্টা ডা. এনামুল হক শান্ত, প্রচার সম্পাদক রাহানুল কবীর রিজন, কার্যকরি সদস্যদ জাহিদ হাসান পাটোয়ারী, ইশতিয়াক আহমেদ রাহাত, রায়হানুল ইসলাম ও নাবিল ওয়ালিদ প্রমুখ।

অনুষ্ঠানের বিশেষ আকর্ষন ছিল র‍্যাফেল ড্র মেডিকেল কুইজ ও পুরষ্কার বিতরণ, পরিচিতি পর্ব, উন্মুক্ত মতামত, আপ্যায়ন।

উল্লেখ্য,  পেশায় সেবা, চেতনায় মানবতা এই মূলমন্ত্রে উজ্জীবিত হয়ে ১৩ অক্টোবর ২০২৪ সালে প্রতিষ্ঠিত হয় ডক্টরস অ্যান্ড মেডিকেল ষ্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব লাকসাম।
লাকসামের সকল ডাক্তার ও মেডিকেল ষ্টুডেন্টদের এক সুতোয় গাঁথা এবং মানুষের সেবা করার লক্ষ্যে প্রতিষ্ঠা লাভ করে সংগঠনটি। বর্তমানে এই সংগঠনের সদস্য সংখ্যা প্রায় শতাধিক।

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম