1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

মায়ের বকনী শুনে ছেলে আ/ত্মহ/ত্যা

  • প্রকাশকালঃ শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ২০৩ জন পড়েছেন

ছবি- মৃত. মহিন।

মনোহরগঞ্জ প্রতিনিধি : 

মোবাইল ফোন না দেওয়ায় মায়ের সঙ্গে অভিমান করে আত্মহত্যা করেছে চতুর্থ শ্রেণির এক শিক্ষার্থী। ওই শিক্ষার্থী কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার হাটিরপাড় গ্রামের মহিন উদ্দিন (১২)।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন মনোহরগঞ্জ থানার ওসি বিপুল চন্দ্র দে।

মৃত শিক্ষার্থীর নাম মহিন উদ্দিন (১২)। তিনি মনোহরগঞ্জ উপজেলার হাটিরপাড় গ্রামের মজিদুল ইসলাম ও নিলুপা বেগমের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মহিন হাটিরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী। তার বাবা দীর্ঘদিন ধরে নিখোঁজ থাকায় মা নিলুপা বেগম অন্যের বাড়িতে কাজ করে সংসার চালাতেন। মহিন পড়াশোনা না করে পাড়ার দুষ্টু ছেলেদের সঙ্গে মিশে মোবাইল ফোনে আসক্ত হয়ে পড়ে।

বৃহস্পতিবার সন্ধ্যায় মা ছেলেকে পড়াশোনায় মনোযোগী হওয়ার জন্য বকাঝকা করেন। এ সময় মহিন মোবাইল চায়, কিন্তু মা রাজি হননি। পরে পড়ার কথা বলে নিজের ঘরে গিয়ে দরজা বন্ধ করে গলায় ফাঁস দেয় সে।

পড়ার কোনো শব্দ না পেয়ে মা ঘরে গিয়ে দেখেন, ছেলে ঝুলছে। চিৎকার শুনে স্থানীয়রা ছুটে এসে মহিনকে উদ্ধার করে মনোহরগঞ্জ উপজেলা সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে মনোহরগঞ্জ থানার ওসি বিপুল চন্দ্র দে বলেন, ‘মহিন নামের এক শিক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে আমরা এটিকে আত্মহত্যা হিসেবে দেখছি, তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম