1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

কুুষ্টিয়ায় ঐতিহ্যবাহী ৩ দিনের লাঠিখেলার সমাপনী

  • প্রকাশকালঃ মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫
  • ১৭০ জন পড়েছেন

ছবি- নকশী বার্তা। 

কুুষ্টিয়া প্রতিনিধি:

সংবাদ ভিত্তিক জনপ্রিয় ফেসবুক পেজ ‘আপডেট কুুষ্টিয়া’র আয়োজনে দৈনিক কৃষি কন্ঠ ও সাপ্তাহিক পথিকৃৎ পত্রিকার পৃষ্ঠপোষকতায় ৭ম বারের মতো তিনদিন ব্যাপী গ্রাম বাংলার ওইতিহ্যবাহী লাঠিখেলা অনুষ্ঠিত হয়েছে। ‘দৈনিক আন্দোলনের বাজার’ পত্রিকার সিনিয়র রিপোর্টার ও ‘আপডেট কুুষ্টিয়া’ পেজের হেড অব এডমিন অর্পণ মাহমুদের সার্বিক তত্ত্বাবধান এবং ওস্তাদ জানার আলী ও রাজার পরিচালনায় তিনজন যন্ত্রশিল্পী সহ প্রায় দেড় শতাধিক বিভিন্ন বয়সী লাঠিয়াল অংশগ্রহণ করেন। সুস্থ ধারার সামাজিক বিনোদন প্রদান ও মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে প্রতিবছর হেমন্তে ধান পাকার আগে খেলাটির আয়োজন করা হয় বলে জানান আয়োজকরা।

এর আগে রোববার ( ২৬ অক্টোবর ) সকাল ১১ টায় কুুষ্টিয়া সদর উপজেলার বটতৈল ইউনিয়নের কবুরহাট গ্রামে তিনদিনের এই খেলাটি উদ্বোধন করা হয়। এ আয়োজনে প্রতিবারের মতো এবারও ছিল অতিথি, লাঠিয়াল ও আগত দর্শকদের কতাপাতায় ভোজ। আজ মঙ্গলবার (২৮ অক্টোবর) দিনব্যাপী এলাকার বিভিন্ন স্থানে লাঠিখেলা প্রদর্শনের মধ্যদিয়ে এবারের আয়োজনের সমাপনী ঘটে।

লাঠিখেলাকে কেন্দ্র করে এলাকায় উৎসবের আমেজ সৃষ্টি হয়েছে। বাদ্যের তালে তালে লাঠিয়ালদের নাচ,আক্রমণ ও প্রতিরক্ষামূলক কসরত দর্শকের বিমোহিত করছে। লাঠিয়ালরা দল বেঁধে ইউনিয়নের বিভিন্ন এলাকায় গিয়ে খেলার মাঠ বা খোলা জায়গায় তাদের কসরত দেখিয়েছেন । সাধারণ মানুষও বিভিন্ন এলাকা থেকে দলে দলে ছুটে এসে হারিয়ে যাওয়া গ্রাম বাংলার এই ঐতিহ্য মুগ্ধ হয়ে দেখছেন।

সরেজমিনে দেখা যায়, কালের বিবর্তনে সামন্ত প্রভুদের খাজনা আদায়ের লাঠি এখন মানুষের বিনোদন যোগাচ্ছে। লাঠিয়ালদের কলা-কৌশলও বেশ নজরকাড়া। প্রতিপক্ষকে পরাস্ত করতে নানা কৌশলে লাঠি চালাচ্ছেন একপক্ষ। অন্যপক্ষও আত্মরক্ষার্থে অবলম্বন করছেন নানা কৌশল। এ যেন এক আনন্দদায়ী পাতানো যুদ্ধ!

লাঠিয়ালরা জানান, “পারিবারিকভাবেই আমরা লাঠিখেলার সঙ্গে সম্পৃক্ত। বাপ-দাদা থেকে পাওয়া শিক্ষা এটি। ঐতিহ্যবাহী এ খেলায় যেমন দর্শকরা আনন্দ পায় তেমনি এ খেলার মাধ্যমে আত্মরক্ষার নানা দিক তুলে ধরা হয়। এ থেকে নিজের আত্মরক্ষাও শেখা যায়। তবে নানা প্রতিকূলতার মধ্য দিয়ে এখনও টিকিয়ে রেখেছি। এই ঐতিহ্যকে টিকিয়ে রাখতে সরকারি ব্যবস্থাপনা জরুরি বলেও মনে করেন লাঠিয়ালরা।

সমাজ প্রধান শেখ নিজাম উদ্দিন বলেন, “লাঠি খেলা দেখে আমি মুগ্ধ। বর্তমান প্রজন্মের ছেলেমেয়েরা এই খেলা সম্পর্কে তেমন কিছুই জানে না। লাঠিখেলা চর্চা করলে আত্মরক্ষায় ভালো কাজ দিতে পারে।” এছাড়াও লাঠিখেলাটি চালু রাখার জন্য সবাইকে সহযোগীতার আহবান জানান।

বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মজনুর রহমান বলেন,” হারিয়ে যাওয়া খেলাটিকে বার বার আয়োজনের মাধ্যমে টিকিয়ে রাখতে হবে। তিনি বলেন আগে কুষ্টিয়ার আশপাশের জেলাগুলোর প্রায় প্রতিটি গ্রামে অন্তত একটি লাঠিয়াল দল ছিল। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে এই খেলাটি আজ প্রায় বিলুপ্ত। তাই অনেকদিন বাদে কুষ্টিয়ায় তিনদিনের লাঠি খেলা উৎসবের খবর শুনে ছুটে এসেছেন খেলা দেখতে । এমন আয়োজনের জন্য আয়োজক কর্তৃপক্ষকে বিশেষ ধন্যবাদ জ্ঞাপন করেন।

খেলার আয়োজক কমিটির সদস্য সাপ্তাহিক পথিকৃৎ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক শাহারিয়া ইমন ও দৈনিক কৃষি কন্ঠের ভারপ্রাপ্ত সম্পাদক এএম সাকলায়েন এলিন জানান, “কালের বিবর্তনে বিলুপ্ত প্রায় এ লাঠিখেলা টিকিয়ে রাখতে হলে লাঠিয়ালদের পাশে দাঁড়ানো জরুরি। প্রতিবছর এই উৎসবের আয়োজন করি। এর মাধ্যমে একদিকে যেমন লাঠিয়ালদের উৎসাহ দেওয়া হয়, অন্যদিকে গ্রামবাসীদের আনন্দ দেওয়া হয়। এছাড়া নতুন প্রজন্ম এ খেলাটি সম্পর্কে জানতে পারে। এই খেলাটির ধারা অব্যাহত রাখার চেষ্টা করবো।”

আয়োজক কমিটির সার্বিক তত্ত্বাবধারক আপডেট কুুষ্টিয়া’ পেজের হেড অব এডমিন গণমাধ্যমকর্মী অর্পণ মাহমুদ বলেন, “কুষ্টিয়ার বিভিন্ন এলাকায় আবহমানকাল ধরে বিনোদনের খোরাক জুগিয়েছে এই লাঠিখেলা। জুয়া, মাদক ও সন্ত্রাসমুক্ত নতুন প্রজন্ম গড়তে এ ধরনের খেলা টিকিয়ে রাখার দরকার বলে জানান তিনি।”

লাঠি খেলা দেখতে আসা তরুন এএসএম সানজিদ বলেন জনপ্রিয় এই খেলাটি এখন বিলুপ্তপ্রায়। তরুণ প্রজন্মকে মাদক ও মোবাইল আসক্ত থেকে মুক্ত রেখে শরীর চর্চায় আগ্রহী করতে খেলাটি বিশেষ ভূমিকা রাখবে। এছাড়াও তিনি খেলাটি টিকিয়ে রাখতে সকলকে পৃষ্ঠপোষকতার আহ্বান জানান।”

খেলার পরিচালক জানার আলী সর্দারসহ প্রবীণ লাঠিয়ালরা জানান, “তারা প্রায় দুই যুগ ধরে বিভিন্ন এলাকায় লাঠি খেলা করে থাকেন। তবে এই খেলার সঙ্গে জড়িতরা প্রায় সবাই গরিব দিনমজুর। তারা দুঃখ-দৈন্যে জীবনযাপন করেন। তাদের জন্য সরকারি বা বেসরকারি কোনো সুযোগ-সুবিধার ব্যবস্থা নেই। তেমন কোনো ব্যবস্থা হলে নিয়মিত চর্চা ও প্রশিক্ষণের মাধ্যমে তারা এই খেলাকে আরও বড় পরিসরে মানুষের সামনে তুলে ধরতে পারবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম