1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

চৌদ্দগ্রামে চাঁদা না দেয়ায় প্রবাসীর বসতঘরে আগুন

  • প্রকাশকালঃ মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫
  • ২২৩ জন পড়েছেন

ছবি- নকশী বার্তা। 

আবদুর রউফ, চৌদ্দগ্রাম:

কুমিল্লার চৌদ্দগ্রামে দাবিকৃত চাঁদা না দেয়ায় দুবাই প্রবাসীর বসতঘর আগুন লাগিয়ে আতঙ্ক সৃষ্টির অভিযোগ পাওয়া গেছে। পৌর এলাকার সোনাকাটি গ্রামে সোমবার রাত আড়াইটায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে মঙ্গলবার সকালে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
থানায় দায়েরকৃত অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পৌর এলাকার সোনাকাটিয়া গ্রামের দুবাই প্রবাসী মনির হোসেনের স্ত্রী নাসরিন পারভীন জুথীকে একই বাড়ির আবদুল খালেকের ছেলে বোরহান উদ্দিন নানাভাবে হুমকি ধমকি দিয়ে আসছে। গত ২১ অক্টোবর রাতে বোরহান উদ্দিন তাঁর ব্যবহৃত দুইটি মোবাইল নাম্বার থেকে জুথীর নাম্বারে কল দিয়ে অশ্লীল ও কুরুচিপূর্ণ মন্তব্য করে। পরবর্তীতে বোরহান জুথীকে বলে, অনেক টাকা দিয়ে ঘর দিতেছেন সেখান থেকে কিছু টাকা দিতে হবে। যদি টাকা না দেন তাহলে আপনার ভিডিও এবং আপনার মেয়েকেও ব্লাক মেইল করে ভিডিও ভাইরাল করে দিবো। বিষয়টি জুথী তাঁর শশুড় ও শাশুড়িসহ সকলকে অবহিত করলে তাঁরা বোরহানকে জানালে ৩০ অক্টোবর সকালে উত্তেজিত হয়ে লাঠি সোঠা নিয়ে ক্ষীপ্ত হয়ে উঠে। এ সময় অশ্লীল ভাষায় গালমন্দ করে জুথীর গলার রগ টেনে ছিঁড়ে ফেলবে এবং কিভাবে টাকা হাতিয়ে নিবে সেটা তার জানা আছে বলেও হুমকি দেয়। এ ঘটনায় জুথী বাদি হয়ে বোরহান উদ্দিনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ২-৩ জনের বিরুদ্ধে থানায় একটি অভিযোগ দায়ের করেছে। এতে ক্ষীপ্ত হয়ে সোমবার গভীর রাতে বোরহান উদ্দিনের নেতৃত্বে কয়েকজন পেট্রোল ঢেলে পুরাতন বসতঘরে আগুন লাগিয়ে দেয়।
দুবাই প্রবাসী মনির হোসেনের ভাই মাহবুবুল হক অভিযোগ করে বলেন, ‘রাত আড়াইটায় বোরহান দরজায় লাথি মেরে বলে, আগুন লেগেছে। আতঙ্ক সৃষ্টির জন্য সে আগুন লাগিয়ে আবার নেভাতে এসেছে’।
এ বিষয়ে বোরহান উদ্দিনের বক্তব্য জানতে তাঁর ব্যবহৃত দুটো নাম্বারে যোগাযোগ করলেও মোবাইল বন্ধ পাওয়ায় বক্তব্য জানা যায়নি। তবে নাম প্রকাশ না করার শর্তে তাঁর এক আত্মীয় বলেন, দুবাই প্রবাসী মনির হোসেনের ঘরে আগুন দেখে প্রথমে বোরহানই আগুন নেভাতে যায়। কু-চক্রী মহলের ইন্ধনে তারা বোরহানের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে’।
চৌদ্দগ্রাম থানার উপ-পরিদর্শক সামছুল আরেফীন বলেন, খবর পেয়ে মঙ্গলবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম