1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

চৌদ্দগ্রামে ব্যাংকে রুমাল পার্টির সদস্য আটক

  • প্রকাশকালঃ সোমবার, ১০ নভেম্বর, ২০২৫
  • ১৭৬ জন পড়েছেন

ছবি- নকশী বার্তা। 

আবদুর রউফ, চৌদ্দগ্রাম : 
কুমিল্লার চৌদ্দগ্রামে একটি বেসরকারী ব্যাংক থেকে রুমাল দিয়ে কৌশলে এক নারী গ্রাহকের টাকা হাতিয়ে নেওয়ার সময়ে আবুল কালাম (৫৫) নামে রুমাল পার্টির এক সদস্যকে আটক করে থানা পুলিশের নিকট সোপর্দ করেছে ব্যাংক কর্তৃপক্ষ। আবুল কালাম ঢাকা সূত্রাপুর থানার লালচাঁন এলাকার মৃত খলিলুর রহমানের ছেলে। ঘটনাটি ঘটেছে সোমবার দুপুরে পূবালী ব্যাংক চৌদ্দগ্রাম শাখায়। তথ্যটি বিকালে নিশ্চিত করেছে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ।

চৌদ্দগ্রামে চাঁদা না দেয়ায় প্রবাসীর বসতঘরে আগুন



জানা গেছে, সোমবার দুপুরে পূবালী ব্যাংক চৌদ্দগ্রাম শাখার নারী গ্রাহক পৌরসভার পাঁচরা গ্রামের মাসুকা বেগম তার ব্যক্তিগত একাউন্ট থেকে ৪ লাখ টাকা উত্তোলন করে গুনে বুঝে নেওয়ার সময়ে রুমাল পার্টির সদস্য আবুল কালাম কৌশলে রুমাল দিয়ে এক লক্ষ টাকার একটি বান্ডিল হাতিয়ে নিয়ে যাওয়ার সময়ে মাসুকা বেগমের মেয়ে দেখে চিৎকার করে। এ সময়ে ব্যাংকের নিজস্ব নিরাপত্তা প্রহরী গেইট আটকিয়ে দিয়ে তাকে আটক করে। পরে তার দেহ তল্লাশী করে হাতিয়ে নেওয়া টাকা উদ্ধার করে। পরে ব্যাংক কর্তৃপক্ষ থানা পুলিশকে খবর দিলে পুলিশ আবুল কালামকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়।
চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ জানান, পূবালী ব্যাংকে রুমাল দিয়ে নারী গ্রাহকের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার ঘটনায় ব্যাংক কর্তৃপক্ষ আবুল কালাম নামে একজনকে আটক করে পুলিশের নিকট সোপর্দ করে।

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম