1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

পরাজয়ের আশঙ্কায় বাঁকা পথে হাঁটছে কেউ কেউ : জামায়াত আমীর

  • প্রকাশকালঃ রবিবার, ২৫ জানুয়ারি, ২০২৬
  • ১৩০ জন পড়েছেন

ছবি : সংগৃহীত। 

নকশী বার্তা 

কেউ কেউ পরাজয়ের আশঙ্কায় বাঁকা পথে হাঁটছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। তিনি বলেন, ‘নির্বাচনে কারও গায়ের জোর দেখানো উচিত নয়। প্রয়োজনে ভোটারদের কাছে গিয়ে  প্রার্থীদের ভোট চাইতে হবে।’

চাঁদাবাজদের চিহ্নিত করা এবং এলাকার বিভিন্ন সমস্যা সরাসরি জানানোর জন্য জাতীয়ভাবে দুইটি সফটওয়্যার (অ্যাপ) চালু করা হবে উল্লেখ করে জামায়াত আমীর বলেন, ‘এই অ্যাপের মাধ্যমে অভিযোগকারী যেমন নিরাপদ থাকবেন, তেমনি চাঁদাবাজরাও বুঝতে পারবে না—কিন্তু সবকিছু রেকর্ড হবে এবং অভিযোগ যথাযথ স্থানে পৌঁছে যাবে।’

তিনি বলেন, ‘জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে জনপ্রতিনিধিদের প্রতি ছয় মাস অন্তর জনগণের মুখোমুখি করা হবে। জনগণ সরাসরি জানতে চাইবে কেন তাদের সমস্যা সমাধান হয়নি এবং জনপ্রতিনিধিদের সে প্রশ্নের জবাব দিতে হবে।’ দায়িত্ব পালনে ব্যর্থ হলে সংশ্লিষ্ট প্রতিনিধিকে বরখাস্ত করা হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

এ সময় তিনি বলেন, ‘জামায়াতে ইসলামী কোনো দলের বিজয় নয়, জনগণের বিজয় চায়। ক্ষমতায় গেলে যদি কোনো এলাকায় জলাবদ্ধতা, খোলা ড্রেন বা নদী ময়লার ভাগাড়ে পরিণত হয়, তাহলে সংশ্লিষ্ট জনপ্রতিনিধিকে বছরে চারবার ওই নদীর পানতে গোসল করানো হবে।’

কওমি মাদ্রাসাগুলোর অবহেলার প্রসঙ্গ তুলে ধরে জামায়াত আমীর বলেন, ‘যুগ যুগ ধরে সব সরকার কওমি মাদ্রাসাগুলোর প্রতি অবহেলা করেছে। অথচ তারা দেশের নাগরিক এবং ট্যাক্স দেয়। কওমি মাদ্রাসার দায়িত্বশীলদের সঙ্গে বসে তাদের যথাযথ সম্মান ও অধিকার নিশ্চিত করার জন্য যা যা করা লাগে তা তা করবো।’

নারীদের নিরাপত্তা নিশ্চিত করা হবে জানিয়ে তিনি বলেন, ‘বাংলাদেশের উন্নয়নে সকল জায়গায় নারীরা অংশগ্রহণ করবেন। কর্মক্ষেত্রসহ চলাচলে তাদের সর্বোচ্চ নিরাপত্তা দেবো। আমরা দেশ পরিচালনার সুযোগ পেলে মহিলাদের নিরাপদে চলাচলের জন্য ইভিনিং বাস সার্ভিস চালু করবো। সরকারি যে সকল ডাবল ডেকার বাস আছে, সেটার নিচতলা তাদের জন্য ব্যবস্থা করা হবে। কারণ ওপরে উঠতে তাদের কষ্ট হয়।’

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম