1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

চৌদ্দগ্রামে শিক্ষা প্রতিষ্ঠান ও দোকানে বেড়েছে চুরি, সর্বত্র আতঙ্ক

  • প্রকাশকালঃ বুধবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৬
  • ২৬৮ জন পড়েছেন

আবদুর রউফ, চৌদ্দগ্রাম: 
কুমিল্লার চৌদ্দগ্রামে এক রাতে শিক্ষা প্রতিষ্ঠানসহ বেশ কয়েকটি দোকানে চুরি হয়েছে। মঙ্গলবার রাতে থানার এক’শ থেকে দেড়’শ গজের মধ্যে এসব চুরির ঘটনা ঘটেছে। ইয়াবা সেবনকারী ও ব্যবসায়ীদের কারণে বিভিন্ন এলাকায় চুরি বেড়ে যাওয়ায় ক্ষোভ এবং আতঙ্ক বিরাজ করছে।
জানা গেছে, প্রতিদিনের মতো মঙ্গলবার রাতে চৌদ্দগ্রাম বাজারস্থ ইসলামী ব্যাংকের বিপরীতে মালেক মটরস্ ও মাহমুদ সাইদ স্টোর বন্ধ করে মালিকগণ বাড়িতে যায়। রাতের কোন এক সময় সংঘবদ্ধ চোরচক্র লাকসাম রোড এলাকা অবস্থিত চৌদ্দগ্রাম আইডিয়াল স্কুলের ৭টি পাখা, চৌদ্দগ্রাম বাজারের দক্ষিণ মাইক্রোস্ট্যান্ডে মালেক মটরসের নগদ ১৭ হাজার টাকাসহ প্রায় ৫০ হাজার টাকার গুরুত্বপূর্ণ মালামাল, মাহমুদ সাইদ স্টোরের বিস্কুট ও সিগারেটসহ ৩৫,৮০০ টাকার মালামাল নিয়ে যায়। এছাড়া আরও কয়েকটি দোকানে চুরির ঘটনা ঘটেছে।
চৌদ্দগ্রাম আইডিয়াল স্কুলে পরিচালক আবদুল্লাহ আল মামুন মিশু বলেন, ইয়াবা ব্যবসায়ীদের কারণে এলাকায় চুরি বেড়েছে। গত রাতে স্কুলের ৭টি পাখা চুরি করেছে চোরচক্র। চোরচক্র দমনে প্রশাসনের সহযোগিতা কামনা করছি।
মালেক মটরসের মালিক আবদুল কুদ্দুস বলেন, ‘দোকানের পিছনের টিন কেটে সংঘবদ্ধ চোরচক্র প্রায় ৫০ হাজার টাকার মালামাল নিয়ে যায়’।
চৌদ্দগ্রাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু মোহাম্মদ কাওসার হোসেন বুধবার দুপুরে বলেন, ‘চুরির খবর শুনেছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে’।

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম