1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

খামেনি হ/ত্যা/র প্রতিবাদে জামায়াতের বিক্ষোভের ডাক

  • প্রকাশকালঃ রবিবার, ১ মার্চ, ২০২৬
  • ১০১ জন পড়েছেন

ছবি : সংগৃহীত।

নকশী বার্তা :

আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে ইরান এবং দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিসহ ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাদের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি হামলার প্রতিবাদে আজ বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

রবিবার (১ মার্চ) বিকেল ৩টায় রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে এই কর্মসূচি অনুষ্ঠিত হবে।

জামায়াতে ইসলামীর পক্ষ থেকে জানানো হয়েছে, ইরান ও দেশটির শীর্ষ নেতৃত্বের ওপর এই হামলা আন্তর্জাতিক রীতিনীতির চরম পরিপন্থী এবং মধ্যপ্রাচ্যের অস্থিতিশীলতাকে আরো উসকে দেবে। এই বর্বরোচিত কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদ জানাতেই আজকের এই বিশাল বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়েছে।

দলটির কেন্দ্রীয় মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান এবং সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের এক বিবৃতিতে জানিয়েছেন, বায়তুল মোকাররমের উত্তর গেটে আয়োজিত এই বিক্ষোভে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় পর্যায়ের শীর্ষ নেতারা উপস্থিত থেকে বক্তব্য রাখবেন।

কর্মসূচিটি যথাযথভাবে সংবাদমাধ্যমে প্রচারের লক্ষ্যে ইতোমধ্যে বিভিন্ন পত্রিকা ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে। একইসঙ্গে রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে দলীয় নেতাকর্মীদের যথাসময়ে মিছিলে যোগ দিয়ে কর্মসূচি সফল করার আহ্বান জানানো হয়েছে।

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম