1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৪৩ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

গণমাধ্যম ঠিক থাকলে বাকি তিন স্তম্ভ সোজা পথে চলবে : জামায়াত আমির

  • প্রকাশকালঃ রবিবার, ১৫ মার্চ, ২০২৬
  • ১১৫ জন পড়েছেন

ছবি : সংগৃহীত।

নকশী বার্তা :

সাংবাদিকদের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, নির্বাহী, বিচার ও আইন বিভাগকে ঠিক রাখতে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসেবে গণমাধ্যমকে ভূমিকা রাখতে হবে। চতুর্থ স্তম্ভ ঠিক থাকলে বাকি তিন স্তম্ভ সোজা পথে চলতে বাধ্য হবে।

শনিবার রাজধানীর লেডিস ক্লাবে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের ইফতারে বিরোধীদলীয় নেতা বলেন, ফ্যাসিবাদী শাসনামলে গণমাধ্যমে যারা বস্তুনিষ্ঠ সংবাদ তুলে ধরতে কাজ করেছেন, তাদের কণ্ঠরোধ করা হতো। এর রেশ এখনও চলছে বলে মাঝে মাঝে মনে হয়। ফ্যাসিবাদ থেকে আংশিক নয়, পূর্ণ মুক্তি চাই।
শফিকুর রহমান বলেছেন, জামায়াত বিরোধী দলে থেকেও সাংবাদিকদের কণ্ঠের পাহারাদারির দায়িত্ব পালন করবে। কিন্তু নিরাপত্তার নিশ্চয়তা দিতে হবে সরকারি দলকে। সরকারি দল যদি এখান থেকে বিচ্যুত হয়, তাহলে তাদের সোজা রাস্তায় আনতে প্রতিরোধ গড়ে তুলব।

মহানগর জামায়াত আমির নূরুল ইসলাম বুলবুল এমপির সভাপতিত্বে ইফতারে অংশ নেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়েরসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা।
ইফতারে অংশ নেন নয়া দিগন্ত সম্পাদক সালাহউদ্দিন মুহাম্মদ বাবর, আমার দেশের সম্পাদক ড. মাহমুদুর রহমান, সমকাল সম্পাদক শাহেদ মুহাম্মদ আলী, দেশ রূপান্তরের প্রধান সম্পাদক কামাল উদ্দিন সবুজ, জাতীয় প্রেস ক্লাব সভাপতি হাসান হাফিজ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো. শহিদুল ইসলাম, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব কাদের গণি চৌধুরী, সাবেক মহাসচিব এম এ আজিজ প্রমুখ।

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম