1. mti.robin8@gmail.com : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. newsnakshibarta24@gmail.com : Mozammel Alam : Mozammel Alam
  3. nakshibartanews24@gmail.com : nakshibarta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সম্মান, ভালোবাসা ও মানবিকতা লাকসামে ধর্ষন ও অপহরণ মামলার  প্রধান আসামি শামীম গ্রেপ্তার মাউশি পরিচালকের ‘অনারিয়াম’ বাণিজ্য; কুমিল্লা অঞ্চলের ২৯৩ প্রতিষ্ঠানে আতংক লাকসামে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লাকসাম ও মনোহরগঞ্জে ছাত্রদলের  নতুন কমিটি অনুমোদন জান্নাতিরা দুনিয়ার দুঃখ-কষ্ট ভুলে যাবে প্রীতি জিনতার দলের দায়িত্ব ছাড়লেন ২ অস্ট্রেলিয়ান কোচ মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

বিসিবির আরেক পরিচালকের পদত্যাগ

  • প্রকাশকালঃ বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬
  • ১৩৪ জন পড়েছেন

বিসিবি পরিচালক ইয়াসির। ছবি : সংগৃহীত

নকশী বার্তা :

বাংলাদেশের ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পরিষদ থেকে পদত্যাগ করেছেন লজিস্টিকস অ্যান্ড প্রটোকল কমিটির চেয়ারম্যান ইয়াসির মোহাম্মদ ফয়সাল আশিক। জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) কোটায় বিসিবিতে আসা এই পরিচালক একাধিক সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

ইয়াসির সংবাদমাধ্যমকে বলেন, ‘হ্যাঁ, আমি বিসিবি পরিচালকের পদ থেকে পদত্যাগ করেছি। আজ সকালেই আমি পদত্যাগপত্র জমা দিয়েছি। তবে আর কেউ করেছেন কি না, জানা নেই।’

গত কয়েক মাসে একাধিক পরিচালক বোর্ড থেকে পদত্যাগ করেছেন। এর আগে মার্চের শেষ দিকে সরে দাঁড়ান আমজাদ হোসেন। বিসিবির পরিচালক পদ থেকে সরে দাঁড়ান আমজাদ হোসেন।

জানুয়ারিতে পদত্যাগ করেন আরেক পরিচালক  ইশতিয়াক সাদেক। ইয়াসির সরে দাঁড়ানোর ফলে এই তালিকা আরো লম্বা হলো।ব্যক্তিগত কারণে পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন ইয়াসির, ‘পুরো বিষয়টি একান্ত ব্যক্তিগত। এখানে ভিন্ন কোনো কারণ নেই। যত দিন দায়িত্বে ছিলাম, চেষ্টা করেছি ঠিকঠাকভাবে কাজ করার।’

বিশেষ কারো চাপের কারণে পদত্যাগের সিদ্ধান্ত কি না, এমন প্রশ্নে ইয়াসির বলেন, ‘কিসের চাপ? চাপের কিছু নেই। আমি নিজের ইচ্ছাতেই আজ বিসিবি সভাপতি আমিনুল ভাইয়ের (আমিনুল ইসলাম বুলবুল) বরাবর পদত্যাগপত্র জমা দিয়েছি।’

গত বছর বহুল আলোচিত বিসিবি পরিচালনা পরিষদের নির্বাচনের শেষটায় দেখা যায় বিচিত্র কাণ্ড। এনএসসি তাদের কোটায় দুজনকে পরিচালক বানিয়ে একজনকে বিতর্কের মুখে কয়েক ঘণ্টার মধ্যেই অপসারণের সিদ্ধান্ত নেয়।

সেই নির্বাচনে তিনটি ভিন্ন ক্যাটাগরি থেকে ২৩ জন পরিচালক নির্বাচিত হয়েছিলেন। নিয়ম অনুযায়ী, দুজন আসেন এনএসসির মনোনয়নে। সেই সময়েই দুই পরিচালকের একজন ছিলেন ইয়াসির মোহাম্মদ ফয়সাল আশিক।

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম